Saturday, March 14, 2026

লাদাখকে চিনের অংশ দেখিয়ে বিপাকে টুইটার, সংস্থাকে জবাবদিহি করল কেন্দ্র

Date:

Share post:

ভারত ও চিনের মধ্যে সীমান্ত সংঘর্ষ যখন ব্যাপক আকার নিয়েছে ঠিক সেইসময় এক ভারতবিরোধী কাণ্ড করে বসে সোশ্যাল মিডিয়া মাধ্যম টুইটার। যার জেরে এবার বড়সড় বিপদের মুখে পড়তে হল জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া মাধ্যমকে। দেশবিরোধী এই পদক্ষেপের জন্য সম্প্রতি টুইটারকে জবাবদিহি করেছে কেন্দ্র। কেন টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে গত ৯ নভেম্বর ওই সংস্থাকে নোটিশ পাঠিয়েছে সরকার।

ঘটনার সূত্রপাত মাস খানেক আগের। এক সাংবাদিক লাদাখের লেহতে একটি ঘটনা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যান। লাদাখে তিনি ভিডিও করতে গেলে দেখা যায়, লাদাখের লেহ-এর জিও লোকেশনে বলা হচ্ছে, লেহ চিনের অংশ। আরও স্পষ্ট ভাবে জানানো হয় লেহ ‘পিপলস রিপাবলিক অফ চায়না’র অধীন। ঘটনাটি দেখে তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ওঠেন ওই সাংবাদিক। টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেন কেন্দ্রের কাছে। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। যৌথ সংসদীয় কমিটি তরফে টুইটারকে নোটিশ পাঠানো হয়। এবং অবিলম্বে কারণ দর্শানোর কথা বলা হয়।

আরও পড়ুন:বঙ্গে বাম-উল্লাস নেহাতই স্ট্যাণ্ড-আপ কমেডি, কণাদ দাশগুপ্তর কলম

তবে টুইটারের তরফে যে ব্যাখ্যা দেওয়া হয় সে ব্যাখ্যায় খুশি ছিল না কমিটি। সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি সাফ জানান, টুইটার যে কারণ দেখিয়েছে, তাতে খুশি নন তারা। সংসদীয় কমিটি এরপরই সাফ জানায় টুইটার যা করেছে তা ফৌজদারি অপরাধের আওতায় আসে। এতে ৭ বছরে সশ্রম কারাদণ্ড প্রাপ্য হয় আসামীর। আগামী পাঁচ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে টুইটারকে অন্যথায় ওই সোশ্যাল মিডিয়া সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে কেন্দ্র।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...