Friday, June 26, 2026

শনি-সোম কম মেট্রো, চক্ররেলে নিয়ন্ত্রিত পরিষেবা

Date:

Share post:

আজ, শনিবার কালীপূজা এবং আগামী সোমবার ভাইফোঁটা উপলক্ষে কম ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। কাজের দিনগুলিতে ১৯০টি মেট্রো চলে। কিন্তু শনি ও সোমবার উৎসবের দিনে ১৯০টির পরিবর্তে ১৫২টি মেট্রো চলবে। ছুটি ও যাত্রী কম হওয়ার জন্য এই দু’দিনের জন্য মেট্রো পরিষেবা কমবে।

আরও পড়ুন : আচমকা অবস্থার অবনতি, সৌমিত্রর ব্রেন ডেথের আশঙ্কা চিকিৎসকদের

মেট্রো কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, এই দু’দিন কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে সকাল ৮টায় প্রথম মেট্রো ছাড়বে। দুই প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।

আরও পড়ুন : সোমেন নেই, আমহার্স্ট স্ট্রিটের পুজোয় শিখা-রোহন

অন্যদিকে, কালী ঠাকুর বিসর্জনের জন্য রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিন চক্ররেলে নিয়ন্ত্রিত পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হবে বলেও জানানো হয়েছে। কারণ, যে ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জন হয়, তার পাশ দিয়েই মূলত চক্ররেল লাইন রয়েছে। তাই কোনওরকম দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে রেল।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...