Saturday, June 13, 2026

আচমকা অবস্থার অবনতি, সৌমিত্রর ব্রেন ডেথের আশঙ্কা চিকিৎসকদের

Date:

Share post:

বুধবার ট্র্যাকিওস্টমি সফলভাবে হলেও শুক্রবার বিকেল থেকে হঠাৎ অবস্থার অবনতি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁর ব্রেন ডেথ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা- এমনটাই বেলভিউ সূত্রে খবর। সৌমিত্র চট্টোপাধ্যায়ে কন্সাস লেভেল পাঁচে নেমে এসেছে। এই স্তর তিনে নেমে গেলেই ব্রেন ডেথ হিসেবে মেনে নেওয়া হয়। শুক্রবার এই খবর জানান বেলভিউ হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর।

বুধবার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্র্যাকিওস্টমি সফলভাবেই সম্পন্ন হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। বৃহস্পতিবারই আবার তাঁর প্রথম পর্যায়ের প্লাজমাফেরেসিস করা হয়। আশা করা হয়েছিল, এরপরে সৌমিত্রর আচ্ছন্নভাব ও অসংলগ্নতা অনেকটাই কেটে যাবে। কিন্তু শুক্রবার আচমকাই তাঁর চেতনাস্তর অনেকটাই নেবে গিয়েছে। হৃৎস্পন্দনত স্বাভাবিকের থেকে অনেক বেশি। কিডনির অবস্থাও ক্রমাগত খারাপের দিকে। যদিও ইইজি ও সিটি স্ক্যান করা হয়েছে। কিন্তু তাতে কোনও অস্বাভাবিকতার লক্ষণ দেখা যায়নি বলে বেলভিউ সূত্রে খবর।

অরিন্দম করের কথায়, আচমকা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কেন এতটা অবনতি হল, তা বোঝা যাচ্ছে না। যতদিন ধরে হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা ভর্তি রয়েছেন তার মধ্যে শুক্রবারের পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে মত চিকিৎসকদের। তবে এখনও লড়াই করে চলেছেন ‘কোনির খিদদা’। সেই কারণেই চিকিৎসকদেরও আশা এত মানুষের প্রার্থনা নিশ্চয়ই কাজে আসবে।

আরও পড়ুন- পদত্যাগ বিতর্কের পরদিনই বেচারামের মুখে মাস্টারমশাইয়ের নাম!

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...