Friday, June 19, 2026

বায়োএনটেক-ফাইজারের ভ্যাকসিন রুখতে পারবে করোনা অতিমারিকে, দাবি বিজ্ঞানীদের

Date:

Share post:

বিশ্ব জুড়ে কোভিড মোকাবিলায় ভ্যাকসিন তৈরিতে নিরন্তর প্রয়াস চলছে। বিভিন্ন দেশ তাঁদের সাধ্যমত চেষ্টা চালাচ্ছে। ভ্যাকসিন তৈরি করার তাড়নায় ঘুম উড়ে গিয়েছে বিজ্ঞানীদের। করোনা রুখতে একাধিক ভ্যাকসিন প্রস্তুতির কাজ চলছে। এর মাঝেই জানা গিয়েছিল বায়োএনটেক-ফাইজারের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন মানবদেহে ৯০ শতাংশ কার্যকরী। এরপরেও আরও এক আশার কথা শোনাচ্ছেন বায়োএনটেক-ফাইজারের বিজ্ঞানীরা। তাঁরা দাবি করেছেন, তাদের তৈরি ভ্যাকসিন পৃথিবী থেকে মুছে দেবে করোনা অতিমারিকে।

বিজ্ঞানী উগার সাহিন দাবি করেছেন, “আমাদের বানানো করোনাভাইরাস ভ্যাকসিন পৃথিবী থেকে মুছে দেবে করোনা অতিমারিকে।” জার্মান সংস্থার প্রধান সাহিন বলেছেন, ‘ভ্যাকসিনটা করোনা অতিমারিকে রুখে দিতে পারবে কিনা সেটাই সবথেকে বড় প্রশ্ন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, উত্তরটা হ্যাঁ।’

তৃতীয় অর্থাৎ শেষ পর্যায়ের ট্রায়ালে রয়েছে বায়োএনটেক-ফাইজারের তৈরি ভ্যাকসিন। ভ্যাকসিন প্রসঙ্গে সাহিনের দাবি, তাদের ভ্যাকসিন ৯০ শতাংশ সফল। দুই সংস্থাই আশা রাখছে তাদের মিলিতভাবে তৈরি ভ্যাকসিনটি মানবদেহে এক বছরের বেশি সময় কার্যকর থাকবে। করোনার সংক্রমণ থেকে তা রুখে দিতে সক্ষম বলেই মনে করেন তিনি। ২০১৮ সালে ফাইজার সংস্থা তৈরি করেন সাহিন। চলতি বছরের মার্চ থেকে বায়োএনটেকের সঙ্গে গাঁটছড়া বেঁধে করোনা ভ্যাকসিন তৈরির কাজ চালাচ্ছে তারা। ফাইজার সংস্থার প্রধান প্রবল আশাবাদী হলেও এখনও পুরো চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। কারণ, ভ্যাকসিনের যাবতীয় ট্রায়াল চলছে কম বয়সের স্বাস্থ্যকর মানুষদের দেহে। তবে যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম, বা বয়স্কদের দেহে ভ্যাকসিনটা ঠিক কতটা কার্যকরী হবে, তা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। ফাইজারের প্রধান সাহিনের মত, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা চূড়ান্তভাবে জানাতে পারবেন সবার শরীরেই ভ্যাকসিন একইরকম সফল হবে কিনা। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হবে না বলেও আশাবাদী তিনি।

আরও পড়ুন-‘করোনাসুর’ বধ করতে দেশে হাজির রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...