Thursday, May 14, 2026

ওবামার স্মৃতিকথায় সোনিয়ার সৌন্দর্য-মনমোহনের সততা

Date:

Share post:

রাহুল গান্ধীকে নার্ভাস বললেও তাঁর মা তথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘আ প্রমিসড ল্যান্ড’-এ ওবামা সারা বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করেছেন। সেই তালিকায় রয়েছেন- নরেন্দ্র মোদি, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মনমোহন সিং-রাও।

বারাক ওবামার বই সম্পর্কে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, খুব কম সংখ্যক নারীর সৌন্দর্য সম্পর্কেই মন্তব্য করেছেন ওবামা। তার মধ্যে একজন হলেন কংগ্রেস সভানেত্রী। তাঁর সৌন্দর্য সম্পর্কে লেখায় ওবামার উচ্ছ্বাস ধরা পড়েছে। তিনি বলেন, “পুরুষ রাজনীতিবিদদের সৌন্দর্য বিষয়ে কথা বললেও, নেত্রীদের বিষয়ে আমরা কম আলোচনা করি। কিন্তু তাঁদের সৌন্দর্য উল্লেখযোগ্য। যেমন সোনিয়া গান্ধী”।

তবে শুধু রাহুল-সোনিয়া নয়, বারাক ওবামার কথা উঠে এসেছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামও। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর তুলনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রতিরক্ষা সচিব বব গেটস-এর সঙ্গে। ওবামা বলেছেন, দু’জনেরই সততার অতুলনীয়। মনমোহন সিংয়ের জ্ঞান এবং পাণ্ডিত্যেরও প্রশংসা করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন- ইডি ডিরেক্টরের মেয়াদ এক বছর বাড়াল কেন্দ্র

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...