Thursday, May 14, 2026

বাংলায় প্রচারের ঝাঁঝ বাড়াতে শহরে এলেন বিজেপির অমিত মালব্য

Date:

Share post:

সামনের বছর বাংলার বিধানসভা নির্বাচন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। তাই সংগঠন ও প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না জেপি নাড্ডা, অমিত শাহরা। তৃণমূলের অন্যতম ভোট ম্যানেজার প্রশান্ত কিশোরকে প্রচারের ময়দানে টক্কর দিতে কেন্দ্রীয় বিজেপি এরাজ্যের নতুন সহ পর্যবেক্ষক নিযুক্ত করেছে দলের আইটি সেলের ইনচার্জ অমিত মালব্যকে। কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেননের সঙ্গে এবার বিধানসভা ভোটের আগে এখানে পুরোদস্তুর সক্রিয় থাকবেন মালব্য। মূলত বিজেপির হয়ে ডিজিটাল প্রচারে ঝড় তোলার কাজটা করবেন তিনি।

আরও পড়ুন- করোনায় বাতিল টি-২০ বিশ্বকাপ, পেটের টানে ডেলিভারি বয় ক্রিকেটার

ভাইফোঁটা কাটতেই সোমবার শহরে এসেছেন অমিত মালব্য। বুধবার রাজ্য বিজেপির বৈঠকে তিনি আগাগোড়া উপস্থিত থাকবেন। শহরে পা রেখেই অমিত মালব্য বলেন, সামনের বছর বিধানসভা ভোটে বাংলায় ২০০ এর বেশি আসন পেয়ে ক্ষমতায় অাসবে বিজেপি। তৃণমূলের বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা।

প্রাক্তন ব্যাঙ্কার ও বর্তমানে বিজেপির সোশ্যাল মিডিয়া প্রচারের অন্যতম স্তম্ভ অমিত মালব্যের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কায়দা করে ‘ফেক নিউজ’ ছড়ানোর অভিযোগ বারবার তুলেছে দেশের বিরোধী দলগুলি। তবে বিজেপির হয়ে বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে উগ্রভাবে সোশ্যাল মিডিয়ার প্রচারযন্ত্রকে ব্যবহার করে দলকে সুফল এনে দিয়েছেন তিনি। এরাজ্যে এবার তৃণমূলের তরফে প্রশান্ত কিশোরের প্রচারকে সমানে সমানে টক্কর দিতে বাংলায় বিজেপির নয়া অস্ত্র এই মালব্য।

 

Related articles

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...