Thursday, May 14, 2026

বাম-কংগ্রেস হাত মিলিয়েছে, তাই সিপিএম ছেড়ে বিজেপিতে যাচ্ছেন জনপ্রিয় কাউন্সিলর

Date:

Share post:

ফের সিপিএম ভেঙে বিজেপিতে যোগদান। এবার দলবদলে বড়সড় চমক দিতে চলেছে বিজেপি। আজ, মঙ্গলবার রাজ্য ও কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন বামেদের জনপ্রিয় কাউন্সিলর রিঙ্কু নস্কর। যা একুশের বিধানসভা নির্বাচনের আগে খুব তাৎপর্যপূর্ণ।

কলকাতার পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিঙ্কু নস্কর দলবদল নিয়েই রিঙ্কু নস্কর বিজেপিতে যোগ দেবেন বলে দাবি গেরুয়া শিবিরের। তাহলে কি রাজনীতিতে নীতি-আদর্শ বলে কিছু নেই? বামেদের ভোটে কাউন্সিলর হয়ে বিজেপিতে যোগদান প্রসঙ্গে রিঙ্কু বলেন, “এখন আর কেউ নীতি-আদর্শ নিয়ে চলে না। তাহলে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হত না। দল ছাড়ার ব্যাপারে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি।”

প্রসঙ্গত, রিঙ্কুদেবী যে বিজেপিতে যোগ দেবেন, সেটা অনেক আগেই বোঝা গিয়েছিল। তাঁর স্বামী মানস মুখোপাধ্যায় একসময় নকশাল আন্দোলনের নেতা ছিলেন। তিনি আগেই বিজেপিতে যোগ দেন। ফলে রিঙ্কুর শিবিরে নাম লেখানো ছিল শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:সম্পত্তির পুরো হিসেব দিন, সস্ত্রীক মুকুল রায়কে ED-র কড়া নোটিস

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...