Thursday, May 14, 2026

শহিদ সুবোধ ঘোষের অন্ত্যেষ্টিতে বিজেপি সাংসদকে ঢুকতে বাধার অভিযোগ, ক্ষোভপ্রকাশ রাজ্যপালের

Date:

Share post:

ফের টুইট অস্ত্র ব্যবহার করে রাজ্য সরকার ও পুলিশের কড়া সমালোচনায় সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার
শহিদ সুবোধ ঘোষকে সামনে রেখে পুলিশকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল। শহিদ সুবোধ ঘোষের অন্ত্যেষ্টিতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে পরপর টুইটে ক্ষোভ উগড়ে দিলেন ধনকড়।

ওই ঘটনার বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন রাজ্যপাল। ধনকড়ের অভিযোগ, একদিকে যখন স্বাগত জানানো হচ্ছে শাসক দলের সাংসদকে। অন্যদিকে বিজেপি সাংসদের সঙ্গে দুর্ব্যবহার ব্যবহার করছে রাজ্যের পুলিশ। এই ঘটনা পুলিশকর্তাদের কর্তব্যচ্যুতি ও দ্বিচারিতা।

টুইটে ক্ষোভ উগরে দিয়ে রাজ্যপাল লিখেছেন, “বিজেপি সাংসদের সঙ্গে দুর্ব্যবহার পুলিশকর্তাদের কর্তব্য বিচ্যুতি। শাসক দলের সাংসদ অতিথি আর বিরোধী সাংসদ হলেই অনাহূত!”

প্রসঙ্গত, দীপাবলির ঠিক আগে ভারতে হামলার ছক কষেছিল পাকিস্তান। আর সেই মতো জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত বনাম পাকিস্তানের সেনার মধ্যে চরম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে উরি, দাওয়ার, নওগাঁও, তাংধার, সৌজিয়ান, কেরান, মাচিল, গুরেজ- একের পর এক সেক্টর জুড়ে শুরু হয় নিরন্তর গুলির লড়াই। আর তাতেই সুদূর কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এলাকায় পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন গ্রামের ছেলে সুবোধ ঘোষ। গ্রামের ছেলের মৃত্যুর খবর আসতেই শোকস্তব্ধ হয়ে ওঠে রঘুনাথপুর গ্রাম।

এরপর তাঁর অন্ত্যেষ্টিতে তৈরি হয় এক নাটকীয় ও অপ্রীতিকর পরিস্থিতি। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন, “জনসমক্ষেই পুলিশ আমাকে ঢুকতে বাধা দেয়। অপমান করে। ভীষণই লজ্জাজনক ঘটনা।”

তবে রাজ্য সরকারের তরফে বিজেপি সাংসদের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং নদীয়া জেলা প্রশাসনের তরফেও এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করা না হলেও জেলা প্রশাসনের এক উচ্চ আধিকারিকের জানিয়েছেন, এটা সামান্য ভুল বোঝাবুঝি ছাড়া কিছুই নয়। একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন:বাম-কংগ্রেস হাত মিলিয়েছে, তাই সিপিএম ছেড়ে বিজেপিতে যাচ্ছেন জনপ্রিয় কাউন্সিলর

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...