Monday, June 22, 2026

দেশে তৈরি হচ্ছে আরও এক গভীর সমুদ্র-বন্দর

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে দেশের আরেকটি সমুদ্রবন্দর স্থাপন করা হচ্ছে। এই বন্দর নির্মাণের আনুষ্ঠানিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয় হবে এই গভীর সমুদ্রবন্দর নির্মাণে।

প্রাথমিকভাবে চট্টগ্রাম বন্দরের অধীনে নতুন বন্দরের নির্মাণ কাজ শুরু হচ্ছে। ২০২৬ সাল নাগাদ নির্মাণ শেষ হয়ে অপারেশনাল কার্যক্রম শুরু করতে সক্ষম হবে বলে আশাপ্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের সদস্য জাফর আলম জানান, প্রধানমন্ত্রীর রোল মডেল অনুসরণ করে প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ হচ্ছে। প্রাথমিকভাবে আট লাখ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা নিয়ে বন্দরটি নির্মিত হবে। বন্দরের টার্মিনালে ৮ থেকে ১০ হাজার কন্টেইনার বহনকারী বড় জাহাজ ভিড়তে পারবে। যা দেশের অর্থনৈতিক সম্ভবনা আরও সমৃদ্ধ করবে।
জাফর আলম আরও বলেন, সমুদ্রবন্দর নির্মাণের জন্য গত ২৩ সেপ্টেম্বর জাপানের নিপ্পন কোয়ে নামে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। ১৬ নভেম্বর থেকে তারা আনুষ্ঠানিকভবে কাজ শুরু করেছে। ডিজাইন, সুপারভিশন, মনিটরিং, টেন্ডারে সহায়তা এবং পরবর্তী ওয়ারেন্টি পিরিয়ড মিলিয়ে ২০২৬ সাল পর্যন্ত পরামর্শক প্রতিষ্ঠান কাজ করবে। ইতোমধ্যে জাপানের অর্থায়নে বন্দরের ফিজিবিলিটি স্ট্যাডি শেষ হয়েছে।

জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার ঋণ সহায়তায় মাতারবাড়ি সমুদ্রবন্দর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা। এর মধ্যে ২৬ কিলোমিটার সড়ক নির্মাণ অন্তর্ভুক্ত। শুধু বন্দর নির্মাণে ব্যয় হবে ৮ হাজার ৯৫৫ কোটি টাকা। এই ব্যয়ের ২ হাজার ২১৩ কোটি টাকা দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ২ হাজার ৬৭১ কোটি টাকা। বাকি অর্থ পাওয়া যাবে দশমিক এক শতাংশ সুদে জাইকা থেকে।

আরও পড়ুন-আদালতে বিচারপতি-আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক

Related articles

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...