Wednesday, June 24, 2026

আদালতে বিচারপতি-আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্টে বুধবার থেকে মামলার শুনানির সময় বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক। এ বিষয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট : মামলার শুনানিকালে বিচারক ও আইনজীবীদের কালো কোট পরার জন্য সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং জাজেস কোট পরিধান করবেন। ‘সুপ্রিম কোর্টের আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং কালো কোট/শেরওয়ানি পরিধান করবেন’।

কিন্তু আজ মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগে একটি মামলায় শুনানিকালে একজন আইনজীবী কালো কোট ছাড়াই শুনানিতে অংশ নেন। এ সময় প্রধান বিচারপতির নজরে আসে বিষয়টি। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এই বিজ্ঞপ্তি সকল আইনজীবীর নজরে আসেনি। এ কারণে হয়তো তিনি (ওই আইনজীবী) কালো কোট পরেননি।

এ সময় প্রধান বিচারপতি বলেন, আগামীকাল (বুধবার) থেকে কালো কোট পরতেই হবে। এরপর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে বুধবার থেকে কালো কোট পরা বাধ্যতামূলক উল্লেখ করে নুতন করে বিজ্ঞপ্তি জারি করা হয়।

নিম্ন আদালত: অধস্তন আদালতের বিষয়ে সোমবার জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে বিচারক ও আইনজীবীরা মামলা পরিচালনার সময় ক্ষেত্রমতো সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেকব্যান্ড/কালো টাই এবং কালো/শেরওয়ানি পরিধান করবেন।

আরও পড়ুন : দুই বিধায়কের গোলমাল থামাতে এবার ভোটের প্রস্তাব নীচুতলার কর্মীদের

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...