Saturday, June 27, 2026

এবার আস্ত ‘গোমন্ত্রক’ তৈরি হল মধ্যপ্রদেশে

Date:

Share post:

গরুদের সুরক্ষা ও গোসম্পদের উন্নয়নে আস্ত একটা মন্ত্রক তৈরি করছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং সরকার। বিজেপিশাসিত মধ্যপ্রদেশে তৈরি করা হয়েছে পৃথক ‘কাউ ক্যাবিনেট’। জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, কাউ ক্যাবিনেটের সঙ্গে পশুপালন, অরণ্য, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, রাজস্ব, কৃষি ও স্বরাষ্ট্র দফতরের সমন্বয় করা হবে। আগামী ২২ নভেম্বর বেলা ১২ টায় গোপাষ্টমীর দিন আগর মালওয়ার গো-অভয়ারণ্যে গোমন্ত্রকের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আদালতে বিচারপতি-আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক

এর আগে কংগ্রেসের কমল নাথ সরকার গোনিধন ও গরু পাচার রুখতে মধ্যপ্রদেশে কড়া আইন করে। এবার আরও এক ধাপ এগিয়ে গরুদের জন্য পৃথক মন্ত্রক ঘোষণা বিজেপি সরকারের। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, গেরুয়া শিবিরের হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম অনুষঙ্গ গরু বা ‘গোমাতা’। তাই ক্ষমতায় এসে গরুদের নামে আলাদা মন্ত্রক হবে, এতে আর আশ্চর্যের কী আছে?

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...