Monday, February 2, 2026

বঙ্গবাসী আর শীতের মাঝে বাধা পশ্চিমী ঝঞ্ঝা

Date:

Share post:

বঙ্গবাসী গায়ে মাখার আগে শীত উধাও। শীতের প্রতীক্ষা ক্রমশ বাড়ছে শহরবাসীর মনে। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহের আগে তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামার সম্ভাবনা নেই। ফের বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। নভেম্বরের প্রথমদিকে শীত ব্যাটিং করলেও তা টেকেনি।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর পশ্চিম ভারতে ও মধ্যপ্রদেশে তাপমাত্রা নামলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বিহার ও বাংলায় এখনই তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। আগামী চার পাঁচ দিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুতিতে এবং মধ্যপ্রদেশে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বাংলায় আংশিক মেঘলা আকাশের কারণে রাতে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে এই সপ্তাহে। তবে শুক্রবারে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দু’এক জায়গায়। বুধবার কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই ২১.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রী বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১° ওপরে ছিল, ৩০.৮ ডিগ্রি। বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯২ শতাংশ।

আসাম, মেঘালয়, মনিপুর সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী দুদিন ঘন কুয়াশার খবর জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার প্রভাবে আগামী দু-তিন দিন তামিলনাড়ু কেরালা লাক্ষাদ্বীপ কর্ণাটক উপকূল এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকছে।

আরও পড়ুন-চিটফান্ড কাণ্ডে এবার আদালতে আত্মসমর্পণ পিনকন কর্তার স্ত্রী মৌসুমীর

spot_img

Related articles

ব্যবসায়িক অশান্তিতে বোমা-গুলি গোলপার্কে: কাউকে ছাড়া হবে না, দাবি CP-র

দুই দুষ্কৃতী গোষ্ঠীর সংঘর্ষে আচমকা উত্তপ্ত কলকাতার গোলপার্ক এলাকা। প্রোমোটারদের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির পাশাপাশি গুলি চলারও অভিযোগ...

মৃত্যু ১০ হাজার কাকের! পাশের রাজ্যে মারাত্মক বার্ড-ফ্লু

ফের একবার ফিরল বার্ড ফ্লু আতঙ্ক। প্রতিবেশী বিহারে অন্তত ১০ হাজার কাকের মৃত্যু হয়েছে বার্ড ফ্লু আক্রান্ত হয়,...

শুরু মাধ্যমিক পরীক্ষা: পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা। অন্যান্য বারের মতোই কড়া নিরাপত্তা ও পর্যাপ্ত প্রতিবিধানের সঙ্গেই পরীক্ষা...

বিকালে কমিশনে মমতা-অভিষেক: ৬ চিঠির পরে জ্ঞানেশ-সাক্ষাৎ

বাংলায় যে প্রক্রিয়ায় এসআইআর তা কতটা পক্ষপাতমূলক, প্রাণঘাতী, তা ছয়টি চিঠির মাধ্যমে এতদিন তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...