Saturday, June 6, 2026

শেষ পর্যন্ত ১৬ বছর পর ইংল্যান্ডেরপাকিস্তান সফর চূড়ান্ত

Date:

Share post:

অনেক দিন ধরেই চলছিল আলোচনা। আদৌ কি পাক সফরে যাবে ইংল্যান্ড? সঙ্গে যোগ হয়েছিল মহামারির আবহ। সবমিলিয়ে ইংল্যান্ডের পাকিস্তান সফরের ভাগ্য ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়। অবশেষে চূড়ান্ত হয়েছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজের সূচি।
১৬ বছর পর ২০২১ এর অক্টোবরে পাক সফরে যাবে ইংলিশরা।বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। আগামী বছরের ১৪ ও ১৫ অক্টোবর করাচিতে হবে ম্যাচ দুটি।
পাকিস্তানে সিরিজ শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত আসবে ইংল্যান্ড।
নিরাপত্তা শঙ্কায় ২০০৫ সালের পর আর পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড। কিন্তু কিছুদিন আগে করোনা ভাইরাসের সংকটময় সময়েও ইংলিশদের মাঠে খেলে ফিরেছে পাকিস্তান। এরপরই দলটিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। দুই বোর্ডের আলোচনায় চূড়ান্ত হয়েছে দুটি ম্যাচ।
সবাই ভেবেছিলেন, সিরিজটি হতে পারে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে। কিন্তু সেই সময়ে শ্রীলঙ্কা ও ভারত সফর করবে ইংল্যান্ড।
ইংল্যান্ডের এই পদক্ষেপের পর অস্ট্রেলিয়াও পাকিস্তান সফরের জন্য রাজি হবে বলে প্রত্যাশা করছে পিসিবি।
“দেশের মাটিতে আমরা নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার পর আসবে পূর্ণ শক্তির ইংল্যান্ড দল। আমরা আশা করছি, এফটিপিতে থাকা সিরিজ খেলতে ২০২২ সালের শুরুতে অস্ট্রেলিয়াও পাকিস্তান সফর করবে।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...