Wednesday, May 27, 2026

বিজেপির ডাকা বনধ ঘিরে সংঘর্ষ-রক্তপাত তুফানগঞ্জে

Date:

Share post:

বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ ঘিরে সকাল থেকে কয়েক দফায় গোলমাল, সংঘর্ষ তুফানগঞ্জে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বনধ ব্যর্থ করতে না পেরে তাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে। জোড়াই মোড়ে বিজেপির দুই কর্মী রবীন্দ্র দাস ও বিমল পাল জখম হয়েছেন বলে অভিযোগ বিজেপির জেলা যুব সভাপতি সভাপতি অজয় সাহার। দুজনকে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের তরফে দাবি, জোর করে রাস্তা বন্ধ ও দোকানে হামলা করার জেরেই সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে বনধ সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তুফানগঞ্জে পুলিশি টহল ও পিকেট বাড়ানো হয়েছে।


বুধবার, বিজেপির এক বুথ সভাপতিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। মৃতের নাম কালাচাঁদ কর্মকার। তাঁর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কালীপুজোর চাঁদা নিয়ে গোলমালের জেরে মারামারির সূত্রপাত বলে প্রাথমিক তদন্ত অনুমান পুলিশের। তবে, রাজনীতি নেই বলে পুলিশের দাবি।


তবে, বিজেপির অভিযোগ, ষড়যন্ত্র করে কালাচাঁদকে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার তুফানগঞ্জে ১২ ঘণ্টার বনধ ডাকে পদ্ম শিবির। তুফানগঞ্জ ব্যবসায়ী সমিতির কয়েকজন জানিয়ে দেন, বনধেই গোলমাল এড়াতেই তাঁরা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সে জন্য দোকান-বাজার প্রায় খোলেনি। তবে, সরকারি বাস চলাচল স্বাভাবিক ছিল।

আরও পড়ুন:শুভেন্দুর সভাস্থলের কাছেই মমতা-অভিষেকের ছবির তোরন, কৌতূহল বাড়ছে

Related articles

২ দলের রান সমান, কীভাবে জেসি মুখার্জি চ্যাম্পিয়ন মোহনবাগান?

জেসি মুখার্জি (JC Mukherjee) ট্রফিতে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের(Mohun Bagan)। ইডেনে ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) এবং ভবানীপুর।...

আত্মঘাতী অনীক! ‘হৃদয়বিদারক ঘটনা’ বলছে টলিউড 

পরিচালক অনীক দত্তর (Anik Dutta) মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড (Tollywood)। হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের চার তলা থেকে পড়ে তাঁর...

‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক আর নেই! মানতে পারছে না বাংলা বিনোদুনিয়া 

বুধের দুপুরে হঠাৎ করেই ব্রেকিং নিউজ, প্রয়াত 'অপরাজিত' (২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি) পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। তিনি...

ভারতেও ইবোলা ভাইরাস আতঙ্ক! উগান্ডা ফেরত তরুণীকে ঘিরে উদ্বেগ

মধ্য আফ্রিকায় ফের মাথাচাড়া দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস (Ebola virus)। উগান্ডা, কঙ্গো ও দক্ষিণ সুদানে দ্রুত সংক্রমণ বাড়তে...