Saturday, April 4, 2026

আমেরিকায় শপিংমলে এলোপাথাড়ি গুলিতে আহত ৮, পলাতক বন্দুকবাজ

Date:

Share post:

ফের একবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়ে উঠল মার্কিন মুলুক। এবারের ঘটনাস্থল উইসকনসিনয়ের একটি শপিং মল। অতর্কিতে বন্দুকবাজের হামলা ৮ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীরা উপস্থিত হলে পালিয়ে যায় ওই বন্দুকবাজ। এখনো পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

আমেরিকা পুলিশ ও এফবিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার উইসকনসিন রাজ্যের মিলওয়াউকে কাউন্টির মে ফেয়ার শপিং মলে অতর্কিতে গুলি চালাতে শুরু করে এক শ্বেতাঙ্গ বন্দুকবাজ। তার আনুমানিক বয়স বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। গুলিতে আহত হন ৮ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এফবিআই ও স্থানীয় পুলিশ। এরপরই ওই এলাকা থেকে চম্পট দেয় বন্দুকবাজ। ওই হামলাকারীর খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। এই ঘটনার পিছনে রাজনৈতিক যোগ রয়েছে নাকি সন্ত্রাসবাদি হামলা তা জানতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:ভুটানের ২ কিমি অন্দরে গ্রাম করেছে চিন! অস্বীকার থিম্পুর

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে বন্দুকবাজের হামলা মৃত্যু হয়েছিল দুই জনের। তার আগে ২০০৮ সালে ক্যালিফোর্নিয়াতে বন্দুকবাজের ভয়াবহ হামলায় মৃত্যু হয় ১০ জনের। জানা যায় মানসিক ভারসাম্যহীন এক যুবক এই হামলা চালায়। ফের একবার বন্দুকবাজের হামলায় এদিন রক্তাক্ত হয়ে উঠল মার্কিন মুলুক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...