Sunday, February 22, 2026

শুভেন্দু, সৌগত-সহ ৫ সাংসদের বিজেপিতে আসা সময়ের অপেক্ষা! বিস্ফোরক দাবি অর্জুনের

Date:

Share post:

নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের সেচ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব দলত্যাগের জোর জল্পনায় নতুন করে ইন্ধন জোগালেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপি সাংসদের দাবি, “শুধু শুভেন্দু নয়, সৌগত রায়-সহ অন্তত ৫ জন তৃণমূল সাংসদ যে কোনও সময়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। তাদের ইস্তফা দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।”

প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিক অরাজনৈতিক সভার মঞ্চ থেকে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে চলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ১৯ নভেম্বর পূর্ব মেদিনীপুরের রামনগরের সভা থেকে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীও তাড়াননি, আমিও দল ছাড়িনি।” এরপর জল্পনায় কিছুটা জল পড়লেও এদিন আবার অর্জুন সিংয়ের বিস্ফোরক মন্তব্যের পর ফের গুঞ্জন শুরু হয়েছে।

এদিন অর্জুন আরও বললেন, “শুভেন্দু অধিকারীর মতো জননেতা যদি তৃণমূল ছেড়ে দেন, সরকার পড়ে যাবে। তৃণমূলের আর কোনও শক্তি থাকবে না।” অর্জুনের বক্তব্যে অন্তত এটুকু স্পষ্ট, তৃণমূলের কোন হেভিওয়েট নেতা মন্ত্রী বা সাংসদকে দলে নেওয়ার ব্যাপারে পিছপা হবে না বিজেপি। আর তারা যদি শুভেন্দু অধিকারী, সৌগত রায়ের মত জনপ্রিয় সাংসদ বা জনপ্রতিনিধি হন, তাহলে তো আর কোনও কথাই নেই! এক্ষেত্রে একুশের হাইভোল্টেজ নির্বাচনের আগে গেলে অসুবিধা শক্তি অনেকটাই বেড়ে যাবে।

অর্জুন সিংয়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় প্রথমে বিষয়টিকে “দিবাস্বপ্ন” বলে উড়িয়ে দিয়ে বলেন, “আমি রাজনীতি ছেড়ে দেব, মরে যাব। তবু বিজেপিতে কিছুতেই যাব না। কারণ, বিজেপিকে সাম্প্রদায়িক দল বলেই আমি মনে করি। তার বিরুদ্ধে লড়াই সবসময় জারি থাকবে। উনি যা বলছেন, তা বিজেপির মিথ্যা প্রচার, গুজব উসকে দেওয়ার নীতি। যার জবাব মানুষ দেবে। রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, আছেন, থাকবেন। বিজেপির মিথ্যা প্রচারের মোকাবিলা হবে উন্নয়ন দিয়ে।”

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির দেড় মাসের মধ্যে হোমগার্ডে নিয়োগ

spot_img

Related articles

এক ফ্রেমে রজনীকান্ত-শাহরুখ, মার্চেই শুটিং ফ্লোরে বলিউড বাদশা 

একজন দক্ষিণের সিনেমা জগতের 'ঈশ্বর', অপরজন বলিউডের 'রাজা'। দীর্ঘ সময় ধরে নিজেদের জায়গায় এক নম্বর স্থান দখল করে...

বিশ্বকাপে নজর কাড়ছেন ভারতীয় বংশোদ্ভূতরা, মন কি বাতে ক্রিকেটারদের প্রশংসায় মোদি

ভারতে চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। গোটা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে বিশ্বকাপের(T20 World Cup দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র...

জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অপারেশন, খতম ১ জইশ জঙ্গি 

ভূস্বর্গে গোলাগুলি, জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর অপারেশনে খতম এক জইশ জঙ্গি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ চাটরু বেল্টের...

বিজেপির ওড়িশায় এক বছর ধরে স্কুল পড়ুয়াকে ধর্ষণ! গ্রেফতার ৫ অভিযুক্ত শিক্ষক

আইনের শাসন তো কবেই শিকেয় উঠেছে। এখন বেসরকারি স্কুলগুলিতে কন্যা সন্তানকে পড়তে পাঠানোও দায় হয়েছে বিজেপি শাসিত ওড়িশায়...