Wednesday, June 3, 2026

শিক্ষায় রবীন্দ্রনাথ, সাহসিকতায় নেতাজি, প্রশাসনে মমতা: বিজেপিকে আক্রমণ কাকলির

Date:

Share post:

মন্ত্রী ব্রাত্য বসুর পর এবার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বাংলার কৃষ্টি-সংস্কৃতি লড়াই সংগ্রামের ইতিহাস ও মনীষীদের কথা তুলে ধরে বিজেপির বহিরাগত লাইনকে এবার তীব্র আক্রমণ করলেন বারাসাতের সাংসদ।

কাকলি বলেন, শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর। সাহসিকতায় নেতাজি সুভাষ চন্দ্র বোস। আর প্রশাসনে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের কথায়, ”পশ্চিমবঙ্গে বাঙালি নেতাদের উপরে ভরসা নেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাইরে থেকে নেতা আনতে হচ্ছে।”

আরও পড়ুন:তৃণমূল ভবনে “বিক্ষোভ”: কাকলি বললেন গণতন্ত্র, কটাক্ষ দিলীপের

এরপরই কাকলি ঘোষ দস্তিদার বলেন, ”স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন বাঙালিরা। আর বিজেপি যার অনুপ্রেরণায় চলে, সে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে পাঁচবার মুচলেকা দিয়ে আন্দামান জেল থেকে বাইরে এসেছিল। শিক্ষাক্ষেত্রে নোবেল প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর। সাহসিকতার নাম আসলে নেতাজি সুভাষ চন্দ্র বোস। আর প্রশাসনের নাম বললে আসবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে লড়ার কে আছে? কেউ নেই ওদের। ভুয়ো খবর ছড়াচ্ছে। বাইরে থেকে নেতা আনছে। এখানে যাঁরা আসছেন, বাংলার কৃষ্টি, বাংলার স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে তাঁদের ধারণা নেই। বাংলার মা-বোনেদের সম্মান করতে জানে না, ওরা আবার মহিলা সুরক্ষার কথা বলে। বিজেপির নেতা-মন্ত্রীদের যে কেচ্ছা প্রকাশ্যে আসছে, তাতে ওদের মুখে অন্তত মহিলা সুরক্ষার কথা মানায় না।”

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...