Friday, June 26, 2026

১৪ বছর বয়সেই স্নাতক, বহুমুখী প্রতিভার অধিকারী, কে এই অগস্ত্য?

Date:

Share post:

সম্প্রতি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফলাফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষায় ভারতের প্রথম পড়ুয়া হিসেবে মাত্র ১৪ বছর বয়সে জনসংযোগ ও সাংবাদিকতায় স্নাতক হলেন হায়দরাবাদের অগস্ত্য জয়সওয়াল। এর আগে ৭.৫ জিপিএ সহ মাত্র ৯ বছর বয়সে দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল অগস্ত্য। ১১ বছর বয়সে ৬৩ শতাংশ নম্বর নিয়ে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের পরীক্ষায় পাশ করে।

অগস্ত্য হায়দরাবাদের ইউসুফগুরা সেন্ট মেরি কলেজ থেকে স্নাতক হয়েছেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও পারদর্শী অগস্ত্য জাতীয় টেনিস খেলোয়াড়। A-Z পর্যন্ত সে মাত্র ১.৭২ সেকেন্ডে টাইপ করতে পারে। অগস্ত্য দুই হাতেই লিখতে সিদ্ধহস্ত। সে সংগীতশিল্পী ও পিয়ানো বাদক। সঙ্গে সে আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তাও। সব মিলিয়ে অগস্ত্য বহুমুখী প্রতিভার অধিকারী।

তাঁর বাবা-মা বলছেন, প্রত্যেক শিশুরই বিশেষ কিছু প্রতিভা থাকে। বাবা-মা’রা যদি এই বিশেষ গুণাবলীর দিকে ব্যক্তিগত নজর দেন তাহলে তারা নিজস্ব ক্ষেত্রে ইতিহাস গড়তে পারেন। মাত্র ২ বছর বয়সে সে ৩০০-র বেশি প্রশ্নের উত্তর দিতে পারতো। বাবা-মায়ের তত্ত্বাবধানেই তার প্রশিক্ষণ। অগস্ত্যর বাবা-মা বলছেন, “আমরা খেলার ছলে ওকে শিখিয়েছি। সব সময় বিষয়টাকে বুঝে নিয়ে নিজের ভাষা রপ্ত করতে শিখিয়েছি। ও সব সময় প্রচুর প্রশ্ন করে। এবং আমরা বাস্তবসম্মতভাবে সেগুলির উত্তর দিই। আমরা ওকে হাতের লেখা এবং স্মরণশক্তি অভ্যেস শিখিয়েছি। সবটাই খেলার ছলে। ভাষা ও অংক আমরা ওকে পদ্ধতিতে শিখিয়েছে।”

আরও পড়ুন-ডোকলামের নিকটে গ্রামের পাশাপাশি ৯কিমি দীর্ঘ রাস্তা বানিয়েছে চিন

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...