Friday, June 26, 2026

অধীরের ‘মুখ’ হওয়া নিয়ে বিতর্কের মাঝে ১৬ দলের বৈঠক

Date:

Share post:

অধীর চৌধুরী কি বাম-কংগ্রেস জোটের মুখ? কিংবা আসন সমঝোতাই বা কীভাবে হবে? এই প্রশ্ন আপাতত ধামাচাপা দিয়ে ২৬ নভেম্বরের সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের দিকে লক্ষ্য বামেদের। বিমান বসু এই প্রশ্নের মুখে পড়ে বললেন, সকলের ভাবার অধিকার আছে। আলাদা দল। জোটের ভবিষ্যৎ জোটের বৈঠকে ঠিক হবে।

রবিবার ১৬ দলের বৈঠক শেষ করল বামেরা। বৈঠক শেষে বিমান বসু জানালেন, ধর্মঘটকে সামনে রেখে প্রচারাভিযান চলবে। ক্ষেত মজুর সংগঠন ২৭ নভেম্বর গ্রামাঞ্চলে এই ধর্মঘট অব্যাহত রাখবে৷ রবিবার টিটাগড় পদযাত্রা ছিল। কাল, ২৩ নভেম্বর, ধর্মঘটের সমর্থনে লেনিন মূর্তি থেকে হেদুয়া পর্যন্ত বিভিন্ন ট্রেড ইউনিয়ানের মিছিল। শেষ দিকে যোগ দেবেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ নেতৃত্ব। একইভাবে মিছিল সভা থাকছে ২৪ ও ২৫ নভেম্বর। ২৬ তারিখ ধর্মঘটের দিন মৌলালীর বাজারে সভা হবে। ৬ডিসেম্বরের সভার জায়গা পরে জানিয়ে দেওয়া হবে। ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে কর্মসূচি থাকছে। ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস পালন করবে ১৬দল।

আরও পড়ুন- ১৪ বছর বয়সেই স্নাতক, বহুমুখী প্রতিভার অধিকারী, কে এই অগস্ত্য?

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...