Friday, June 5, 2026

মিম-তৃণমূল এক হয়েছে, কটাক্ষ দিলীপের

Date:

Share post:

সোমবার মেদিনীপুরের এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে ফের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনকে নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অমিত শাহ বাঁকুড়াতে এসে খাটিয়াতে বসে ছিলেন এটা দেখেই মুখ্যমন্ত্রীও খাঁটিয়াতে বসেছেন, “দিনকয়েক বাদে তিনি মাটিতেই বসবেন।”

মিম- তৃণমূল জোট প্রসঙ্গে এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, “মিম মনে করছে তাদের কাজটা তৃণমূল করে দেবে। তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতি করে। তাই মিম তৃণমূলের হাত ধরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেউ টাকা দিতে এলে নিয়ে নাও, ভোট দিওনা। এ প্রসঙ্গে দিলীপ বলেন, “মমতা ব্যানার্জি সবসময় টাকা টাকা করেন। তাই টাকার কথাই বলেছেন তিনি। অথচ কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মাননিধি প্রকল্পের ৬হাজার টাকা তিনি মানুষকে পেতে দিচ্ছেন না। আয়ুষ্মান প্রকল্পের ৫লক্ষ টাকার সুবিধা পেতে দিচ্ছেন না।”

করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে রাজ্যে। প্ৰধানমন্ত্রীর সঙ্গে মমতা ব্যানার্জির করোনা টিকা সংক্রান্ত বৈঠকের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্র টাকা দিচ্ছে করোনার টিকার জন্য। সাগরদত্ত মেডিকেল কলেজে টিকাকরণের কথা থাকলেও মমতা ব্যানার্জি চয়ন করে নাম পাঠাতে পারেননি। সারা দেশের মানুষ টিকা পাবে কিন্তু বাংলার মানুষ পাবেন না। তাঁদের জীবনের ঝুঁকি কীসের জন্য, কার জন্য? মমতা ব্যানার্জি কি চান না বাংলার মানুষ সুস্থ থাকুন?”

অন্যদিকে সোমবারই তৃণমূলের তিন হেভিওয়েট নেতাকে নোটিশ পাঠিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন, “ইডির নোটিশ আগেও এসেছে পরেও আসবে, মানুষ দেখেছে টাকা নিতে, এর জবাব দিতে হবে সাধারণ মানুষকে।” সবশেষে তিনি বলেন, আদর্শের জোরে লড়ে ভারতীয় জনতা পার্টি, কর্মীদের মনোবল নিয়ে ২০২১ এ ক্ষমতায় আসবে বিজেপি সরকার।

এছাড়াও তিনি একাধিক বিষয়ে মুখ খুলেছেন। খান টাইটেলড থাকার জন্যই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাছা হয়েছে শাহরুখ খানকে। সৌমিত্র চট্টোপাধ্যায়কে করা হয়নি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জঙ্গলমহলের পান্তা খাওয়া মানুষ।” মুখ্যমন্ত্রীর ‘অগ্নিকন্যা’ ইমেজ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপির এই দাপুটে নেতা। তিনি বলেন, “উনি কন্যা কোথায় উনি এখন ঠাকুমা।” ২০২১ এর নির্বাচনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মানুষ তৃণমূল সরকারকে প্রত্যাখ্যান করে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে বলেও আশাবাদী তিনি।

আরও পড়ুন-তৃণমূল নেত্রীর প্রতি আনুগত্য, বৈঠকে জানালেন মালদহ জেলা পরিষদ সভাপতি

Related articles

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...