Saturday, May 30, 2026

জঙ্গলমহল কাপে অংশ নিচ্ছে ৪০০ ক্লাব, উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

শীত পড়তেই শুরু হয়ে গেল জঙ্গলমহল কাপ। সোমবার শালবনি স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান হল । জেলার ৪০০-র বেশি ক্লাব এই প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছে । আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

আরও পড়ুন- “একসঙ্গে কাজ করতে হবে”- কীসের বার্তা শুভেন্দুর
সপ্তাহখানেক আগেই জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছিল প্রচার। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) অম্লান কুসুম ঘোষ জঙ্গলমহল কাপের প্রচার অভিযানের সূচনা করেছিলেন ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাবাডি, আর্চারি, ফুটবল, ঝুমুর নৃত্য প্রভৃতি বিষয়ের উপর প্রতিযোগিতা হচ্ছে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়াম সহ বেশ কয়েকটি খেলার মাঠে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জঙ্গলমহল কাপের শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই। মূলত, জঙ্গলমহলের যুবক-যুবতীদের খেলাধুলোয় উৎসাহ দিতেই এই কাপের আয়োজন। এই প্রতিযোগিতাটি জঙ্গলমহলের সব জেলাগুলিতেই অনুষ্ঠিত হয়। প্রায় কয়েক হাজার যুবক-যুবতী অংশ নেয়। থাকে মোটর সাইকেলের মতো আকর্ষণীয় পুরষ্কারও। ফলে এই প্রতিযোগিতা ঘিরে উৎসাহের অন্ত থাকে না। মূলত, এই প্রতিযোগিতার উদ্দেশ্য, যুবক-যুবতীরা যাতে বিপথে পরিচালিত না হয়, ক্রীড়া সাংস্কৃতিক জগতের মধ্যে থেকে বড় হয়, সেই চেষ্টা করা।

Related articles

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...