Sunday, June 21, 2026

রানু মণ্ডলের পর এবার বালুরঘাটের বনানী দত্ত

Date:

Share post:

রাণাঘাটের রানু মণ্ডল লতাকন্ঠীর তকমা পেয়েছিলেন। অতীন্দ্র চক্রবর্তীর দৌলতে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন রানু। তারপর বলিউড সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া তাঁকে দিয়ে নিজের ছবিতে গানও গাইয়েছিলেন। এবার সেই অতীন্দ্রর দৌলতেই ফের ভাইরাল আর এক শিল্পীর গান। বালুরঘাটের কণ্ঠ এখন ভাইরাল কাছে।

বালুরঘাট রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বনানী দত্তের গান ইতিমধ্যেই নেটাগরিকদের কাছে উচ্চ প্রশংসিত। এবার সেই সাফল্যের পিছনে রয়েছেন অতীন্দ্র। তাঁর ফেসবুক পেজে আয়োজন করা হয়েছিল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। তাতে অংশ নেন বনানী। বালুরঘাটের বনানীর গানে এখন মেতেছেন শ্রোতারা। শিল্পীর দাবি, তিনি বলিউডের ডাকও পেয়েছেন।

ইতিমধ্যে তাঁকে নিজের ছবিতে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন চিত্রনাট্যকর ধীরাজ মিশ্র, এমনটাই জানিয়েছেন বনানী। তাঁর কৃতিত্বে উচ্ছ্বসিত তাঁর মা, বাবা এবং আত্মীয় পরিজনরা সকলেই।

আরও পড়ুন-বিরাটের পিতৃত্বকালীন ছুটিতে বিস্মিত কপিল

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...