Monday, February 23, 2026

বিরসা মুণ্ডার পরে পঞ্চানন বর্মার জন্মদিনেও সরকারি ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিরসা মুণ্ডার পরে এবার পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইতিমধ্যেই নেতাজি, বীরসা মুণ্ডা, পঞ্চানন বর্মা-সহ একাধিক ব্যক্তিত্বের নামে বিশ্ববিদ্যালয় করেছে তৃণমূল সরকার।

পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করার পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল বলে জানান মুখ্যমন্ত্রী। সোমবারই বাঁকুড়ার সভামঞ্চ থেকে বিরসা মু্ণ্ডার জন্মদিনে রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী বছর থেকে সরকারি ছুটির তালিকায় থাকবে ১৫ নভেম্বর বিরসা মুণ্ডার জন্মদিনটিও ৷ সাঁওতাল বিদ্রোহের নায়কের সম্মানেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি জঙ্গলমহলের মানুষ।

আরও পড়ুন- ধনীদের তালিকায় জুকারবার্গ, বিল গেটসকে টপকে দ্বিতীয় স্থানে ইলন মাস্ক

spot_img

Related articles

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...