Tuesday, May 19, 2026

হাবাসকে সতর্কবাণী প্রাক্তন বাগান ফুটবলারের, সাতাশের ডার্বি দেখতে মুখিয়ে ওয়াটসন

Date:

Share post:

মহারণের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। আর তার আগে এটিকে মোহনবাগান কোচ হাবাসকে সতর্ক করে দিলেন বাগানের প্রাক্তন ফুটবলার ক‍্যামেরন ওয়াটসন। আর যাকে ঘিরে এই সতর্কবার্তা, তিনি আর অন‍্য কেউ নন , তিনি হলেন এসসি ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার স্কট নেভিল।

চলতি বছরে লাল-হলুদ কোচ রবি ফাউলারের হাত ধরে ইস্টবেঙ্গলে এসেছেন নেভিল। গত মরশুমে খেলেছেন ব্রিসবেন রয়ার এফসিতে। এ লিগে খেলা এই ফুটবলারকে নিয়ে হাবাসকে আগাম সতর্কবাণী ওয়াটসনের।

২০১৭-২০১৮ মরশুমে খেলেছেন মোহনবাগানে খেলেছেন ওয়াটসন। ২০১০-২০১১মরশুমে একে অপরের প্রতিপক্ষ ছিল স্কট নেভিল এবং ওয়াটসন। আর তাই নেভিলের খেলার গতি জানেনে ওয়াটসন। ইস্টবেঙ্গলের এই রাইট ব‍্যাককে সুযোগ দিলে যে, প্রতিপক্ষের বক্সে আক্রমনের ঝড় তুলতে পারেন, তা ভালই জানেন ওয়াটসন। বার বার ঝাপিয়ে পরেন প্রতিপক্ষের সিক্সইয়ার বক্সে। তাই হাবাসকে, নেভিলকে আটকানোর টোটকা দিলেন ওয়াটসন। বললেন নেভিলকে আটকাতে বাড়তি দায়িত্ব নিতে হবে এটিকে এমবির লেফট উইঙ্গারকে। তবেই নাকি দমানো যাবে লাল-হলুদের বিদেশি ফুটবলারকে।

২৭ নভেম্বর গোয়ার তিলক ময়দানে হতে চলেছে কলকাতার এলক্লাসিকো। সেই জ্বরে কাপছে গোটা ময়দান। আর সেই আভাস পাওয়া গেল প্রাক্তন এই বাগান ফুটবলারের গলাতেও।

আরও পড়ুন-বিয়ের নামে ধর্মান্তরণে ১০ বছরের জেল, ‘লাভ জিহাদ’ রুখতে আরও কড়া যোগী

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...