Tuesday, June 9, 2026

কোন জটিল রোগে ভুগছেন রানা দগ্গুবতী, রয়েছে মৃত্যুর আশঙ্কাও !

Date:

Share post:

মাস কয়েক আগেই মিহিকা বাজাজের সঙ্গে ধুমধাম করে বিয়ে সেরেছিলেন অভিনেতা রানা দগ্গুবতী। কিন্তু তখনও বোঝা যায়নি, বাইরের মত, ভিতরেও একটি লড়াই চলছে রানার।

আরও পড়ুন : দু’দিন ভারতীয় দর্শকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নেটফ্লিক্স

সম্প্রতি অভিনেত্রী ও বান্ধবী সামান্থা আক্কিনেনি’র জনপ্রিয় চ্যাট শো ‘শ্যাম জ্যাম’-এ এসেছিলেন রানা। সেখানেই নিজের অসুস্থতার কথা স্বীকার করে নেন রানা। কথা বলতে বলতে তাঁর চোখে জল চলে আসে। তিনি বলেন, ‘‘জীবন যখন সামনের দিকে এগোতে চায়, তখন হঠাৎই থামার বোতামটা সেখানে চলে আসে। ব্লাড প্রেসার, হার্টের পাশে ক্যালসিফিকেশন, কিডনি ফেলিওর… এখানে ৭০ শতাংশ সম্ভাবনা আছে স্ট্রোক বা হ্যামারেজ হওয়ার… আর ৩০ শতাংশ মৃত্যুর।’’

রানার এই কথা শুনে কেঁদে ফেলেন সামান্থাও। প্রসঙ্গত, রানা অসুস্থ, এমন খবর আগেও রটেছিল। শোনা গিয়েছিল, অভিনেতার কিডনি বিকল হয়ে গিয়েছে। তাই তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে তাঁকে। কিন্তু ওই সময় সেটিকে গুজব বলে উড়িয়ে দেন তিনি। কিন্তু এবার সামান্থার শো-তে বসে তা একপ্রকার স্বীকারই করলেন তিনি। জানান, তিনি জটিল এক রোগে আক্রান্ত।

অসুস্থতার কারণে ধীরে ধীরে শরীর ভেঙে পড়ছে তাঁর। সিনেমার পর্দায় দেখা অমন সুন্দর স্বাস্থ্যবান চেহারা শুকিয়ে যাচ্ছে দিনদিন। বিয়ের ছবিগুলো দেখলেও, সেকথা স্পষ্ট বোঝা যায়।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...