Tuesday, June 9, 2026

‘নিভার’ জেরে আকাশ থাকবে মেঘলা, বাড়বে তাপমাত্রা

Date:

Share post:

গত দুদিন তাপমাত্রা নীচে নামায় ঠান্ডা অনুভূত হচ্ছিল। কিন্তু আজ সকাল থেকে মেঘলা আকাশ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭.১ ডিগ্রি। এখন বেশ কয়েকদিন তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশেপাশে হবে কলকাতায়। আগামী সপ্তাহে ফের নামবে পারদ। গতকাল ছিল ১৫.৫ ডিগ্রি।

বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আজ ও আগামীকাল কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। শুক্রবার থেকে আকাশ পুরোপুরি মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় নিভার শক্তি বাড়িয়ে অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ১২ ঘন্টায় তা আরও বেশি শক্তিশালী হবে। অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার খুব সকালে আছড়ে পড়বে পন্ডিচেরি ও তামিলনাড়ু উপকূলে। করাইকাল ও মামল্যপূরম এর মাঝে এটি স্থলভাগের প্রবেশ করবে ১২০ থেকে ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে। এরফলে তামিলনাডু, পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের প্রভাবে দশ-বারোটি জেলায় প্রবল ক্ষয়-ক্ষতির আশঙ্কা।

পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে জম্মু-কাশ্মীরে। এর প্রভাবে জম্মু-কাশ্মীর, উত্তরাখান্ড, লাদাখ, হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আগামী ৪৮ ঘণ্টায়। আগামী ২৪ ঘণ্টায় পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লিতে কোল্ড-ডে পরিস্থিতি। শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে আগামীকাল থেকে তিন দিনের জন্য উত্তর রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি ও পশ্চিম উত্তরপ্রদেশে।

আরও পড়ুন-হঠাৎ সামনে রয়্যাল বেঙ্গল টাইগার! বাঘে-মানুষে রুদ্ধশ্বাস লড়াইয়ের ভিডিও ভাইরাল

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...