Sunday, May 17, 2026

কোভ্যাক্সিন : প্রথম ডোজ নিতে পারেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

Date:

Share post:

বুধবার ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের ১,০০০টি ডোজ বেলেঘাটা নাইসেডে এসে পৌঁছেছে। তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক ট্রায়ালের জন্য কলকাতায় এল এই টিকা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে এই টিকার প্রয়োগ। সারা দেশে ২৫,৮০০ জন মানুষের মধ্যে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ হবে। এর মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ১,০০০ জন। সূত্রের খবর, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কলকাতায় প্রথম ভ্যাকসিন নিতে পারেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

বুধবার টিকা কলকাতায় পৌঁছনোর পর ফিরহাদ হাকিমকে বেলেঘাটা নাইসেডের তরফে স্বেচ্ছাসেবক হওয়ার আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণ গ্রহণও করেন কলকাতার মুখ্য প্রশাসক তথা পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘এতটুকু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।’

এদিন ফিরহাদ বেলেঘাটা নাইসেডের ডিরেক্টর শান্তা দত্তর সঙ্গেও বৈঠক করেন তিনি। কলকাতায় ভ্যাকসিনগুলিকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নীচে সংরক্ষণ করা হয়েছে। শান্তা দত্ত জানিয়েছেন,”ভ্যাকসিন আমাদের হাতে এসেছে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমরাও সতর্কতার সঙ্গে এগোচ্ছি।’

আরও পড়ুন-রাজ্যে এলো এক হাজার ‘কো-ভ্যাকসিন’, কীভাবে হবে স্বেচ্ছাসেবক বাছাই?

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...