Thursday, May 14, 2026

মমতাই নেত্রী, তৃণমূলে ভাঙন উড়িয়ে প্রকাশ্যে রাজীব

Date:

Share post:

রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইতিউতি জল্পনা চলছিল। তিনি ক্ষুব্ধ, দল ছাড়তে পারেন ইত্যাদি। বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের তরফে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে সব জল্পনার অবসান ঘটালেন রাজীব স্বয়ং। রাজীব বলেন,” আমি দলেই আছে। অন্য ভাবনার অবকাশ নেই।”

আরও পড়ুন : জেলে বসে এনডিএ বিধায়কদের ফোনে টোপ লালুর, অভিযোগ বিজেপির

তিনি বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী। তিনি দল নিয়ে কোনো সিদ্ধান্ত নিতেই পারেন। সেটাই শেষ কথা।” রাজীব বলেন,” আমার গান নিয়ে অনেক অনুগামী অতি উৎসাহে প্রচার করেছেন। আমি ব্যক্তিগতভাবে অনুগামীদের প্রচারের বিরুদ্ধে। কিন্তু কেউ উৎসাহ নিয়ে করে ফেললে কী করব?”

রাজীব বলেন,” শুভেন্দু আমার সহকর্মী বন্ধু। যে কেউ আমরা যে কোনো অরাজনৈতিক মঞ্চের অনুষ্ঠানে যেতেই পারি। আমিও আজকেও যাব। কিন্তু তার মানে তো এই নয় যে সেটা দলের বিরুদ্ধে। শুভেন্দু নিজেও বলেছেন যে তিনি দল ছাড়েননি। নেত্রীও তাঁকে তাড়াননি। এরপর এসব নিয়ে কীসের জল্পনা? আর সৌগত রায় তো দলেরই নেতা। সৌগতবাবু আর শুভেন্দু কথা বললে কার কী সমস্যা?”

রাজীব এদিন তাঁর দপ্তরের সাফল্য ব্যাখ্যা করেন।
বাম- কংগ্রেসের ডাকা কেন্দ্রবিরোধী ধর্মঘট নিয়ে বলেন,” ইস্যুগুলি ঠিক। তৃণমূল এনিয়ে সরব। কিন্তু সর্বনাশা ধর্মঘটের বিরুদ্ধে।”

আরও পড়ুন : উত্তরবঙ্গে ভাল ফলের আশা যেন না করে গেরুয়া শিবির, ঘোষণা গুরুংপন্থী মোর্চা নেতার

বস্তুত এদিন তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে রাজীবের উপস্থিতি ছিল একটি চমক। দলত্যাগের জল্পনাও তিনি পুরোপুরি উড়িয়ে দেওয়ায় তৃণমূল শিবির খুশি।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...