Thursday, May 14, 2026

কেন্দ্রীয় নেতৃত্বের পথে হেঁটে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ লকেটের

Date:

Share post:

কেন্দ্রীয় নেতৃত্বের পথে হেঁটে এবার কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার, হুগলি জেলার সিঙ্গুরের আনন্দনগরে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন লকেট। বৃহস্পতিবার, কৃষি বিলের সমর্থনে কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন সিঙ্গুরে গিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি সাংসদ।

আরও পড়ুন : দিলীপ-রাহুলকে দু’পাশে নিয়ে আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ

সিঙ্গুরে কৃষকদের সঙ্গে নিয়ে লকেট কটাক্ষ করে বলেন, সিঙ্গুর থেকে তৃণমূলের উত্থান আর সিঙ্গুর থেকেই তৃণমূলের পতন হবে। তিনি অভিযোগ করে বলেন, সিঙ্গুরে কৃষকদের শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপরই আনন্দনগরে লক্ষ্মীনারায়ণ দাসের বাড়ির দাওয়ায় বসে মধ্যাহ্নভোজ সারেন লকেট চট্টোপাধ্যায়।

রাজ্যে এসে বিজেপির কেন্দ্রীয় নেতারা দলিত বা আদিবাসী পরিবারে পাত পেড়ে খাচ্ছেন। তা নিয়ে রাজ্যের শাসকদল-সহ অন্যান্য বিরোধীরা কটাক্ষ করছে বিস্তর। তবু, ভোজন-রাজনীতি থেকে তাঁরা যে সরছেন না তা স্পষ্ট বুঝিয়ে দিলেন লকেট।

Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...