Wednesday, March 11, 2026

২০২১-এর জুনে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সম্ভাবনা, প্রস্তাব গেল স্কুল শিক্ষা দফতরে

Date:

Share post:

করোনা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। দীর্ঘদিন পঠন পাঠন বন্ধ থাকায় আগামী বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে তা নিয়েও বাড়ছিল জল্পনা। এহেন পরিস্থিতির মাঝেই এবার জানা গেল নির্ধারিত ফেব্রুয়ারি-মার্চ নয়, চলতি বছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে আগামী বছর জুন মাসে। কী কী বিষয়ের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত প্রস্তাব মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রীর অনুমোদন মিললে এ বিষয়ে নির্দেশিকা জারি করবে শিক্ষা দফতর। যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও কথাই স্পষ্ট করে জানাননি মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।

সম্প্রতি ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কাটছাঁট করার কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপরই কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে তার স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের তবে। শিক্ষামন্ত্রী ঘোষণা মত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস বাদ দেওয়া হয়েছে। নয়া সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করার পর দুই বোর্ডের কাছেই ২০২১ সালের পরীক্ষা কবে নেওয়া যেতে পারে সে সংক্রান্ত প্রস্তাব জমা দিতে বলা হয়। এরপরই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা সংসদ সম্ভাব্য পরীক্ষার সূচি জমা দিয়েছে স্কুল শিক্ষা দফতরে। এখানেই আগামী জুন মাসে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে শিক্ষা দপ্তরের কাছে প্রস্তাব গিয়েছে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

আরও পড়ুন:কৃষক বিদ্রোহ: পুলিশের জলকামান বন্ধ করায় যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ

তবে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে সমস্ত স্কুল। সিলেবাস কমিয়ে দেওয়া হলেও পঠন-পাঠন এখনো শুরু হয়নি। সে ক্ষেত্রে যেটুকু সিলেবাস রাখা হয়েছে তা কিভাবে শেষ হবে তা নিয়েও রয়েছে চিন্তা। তবে অনুমান করা হচ্ছে যদি জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সে সেক্ষেত্রে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিশেষ ক্লাস করাতে পারে শিক্ষা দপ্তর। তবে জুন মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে মুখ্যমন্ত্রী ও স্কুল শিক্ষা দফতরের উপর। অনুমান করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত বিবৃতি জারি করে দেবে শিক্ষা দফতর।

spot_img

Related articles

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...

ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে বিশেষ সম্মাননা ম্যানচেস্টার ইউনাইটেডের, বুধেই রওনা মহারাজের

লর্ডসের বুকে জামা উড়িয়ে ভারতীয় ক্রিকেটের দাপট প্রতিষ্ঠিত করেছিলেন যে বাঙালি, এবার ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় তাঁকে সম্মানিত করতে...

অপরাধীরা সবচেয়ে সুরক্ষিত বিজেপিতে! কয়লা মাফিয়ার বিজেপিতে স্থায়ী সদস্যপদ পাওয়ায় তোপ শশী-পার্থর

বিজেপি অপরাধী-দুর্নীতিগ্রস্তদের আশ্রয়দাতা। ক্রিমিনালদের দলে নিয়েই দলভারী করছে বিজেপি (BJP)। কয়লা মাফিয়া হিসেবে পরিচিত জয়দেব খাঁ-কে (Joydeb Kha)...

আমি বাংলা ছেড়ে যেতে পারছি না: গান্ধীজিকে উদ্ধৃত করে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের

বাংলার রাজ্যপাল পদে ইস্তাফা দিলেও রাজ্য ছেড়ে যেতে গিয়ে আবেগপ্রবণ সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)।...