Saturday, March 14, 2026

রাজ্যসভা ভোটে রামবিলাসের স্ত্রীকে প্রার্থী হওয়ার প্রস্তাব আরজেডির, খারিজ চিরাগের

Date:

Share post:

লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের শূন্য আসনে তাঁর স্ত্রী রীনা পাসোয়ানকে প্রার্থী করলে সমর্থন জানাবে আরজেডি সহ গোটা মহাজোট। বিহারে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনের আগে এলজেপিকে এমনই প্রস্তাব দেয় আরজেডি।

আরও পড়ুন : ‘মন কি বাত’ কোন ইঙ্গিত দিলেন মোদি?

বিজেপির সুশীল মোদির বিরুদ্ধে প্রয়াত রামবিলাসের আবেগ উসকে এলজেপিকে তাতানোর চেষ্টার পিছনে ছিলেন স্বয়ং লালুপ্রসাদ যাদব। বিজেপি বিরোধিতা এবং এনডিএতে ফাটল ধরানো ছিল অন্যতম উদ্দেশ্য। কিন্তু এযাত্রা আরজেডির সেই উদ্দেশ্য সফল হচ্ছে না। কারণ রামবিলাসের ছেলে ও দলের বর্তমান সভাপতি চিরাগ পাসোয়ান বলেছেন, রাজ্যসভার এই আসনটিতে বিজেপিরই অধিকার। আমরা সুশীল মোদিকেই সমর্থন করব। আর প্রয়াত নেতার স্ত্রী রীনা জানিয়েছেন, তাঁর প্রার্থী হওয়ার কোনও বাসনা নেই। ফলে রাজ্যসভা উপনির্বাচনকে কেন্দ্র করে এলজেপিকে উসকে দিয়ে বিজেপি বিরোধী হাওয়া তোলার চেষ্টা আপাতত ব্যর্থ হল। এরপর এখন আরজেডি নেতৃত্ব বলছেন, রামবিলাস দলিত নেতা ছিলেন। তাই ওই আসনে এবার আমরা একজন দলিত মুখকেই মহাজোটের প্রার্থী করব। রীনা পাসোয়ান প্রার্থী হলে মহাজোট সম্মিলিতভাবে তাঁকেই সমর্থন করত। কিন্তু তা যখন হচ্ছে না তখন বিকল্প ভাবতে হবে।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...