Saturday, June 6, 2026

‘কল্যাণ ঠিক করছেন না, এরাই জোর করে বিজেপিতে পাঠাচ্ছে শুভেন্দুকে’, মুখ খুললেন শিশির

Date:

Share post:

শুভেন্দু ইস্যুতে এবার মুখ খুললেন শিশির অধিকারী৷

“কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু সম্পর্কে যা বলছেন, তা ঠিক করছেন না। দলেরই কয়েকজন ওকে জোর করে ঠেলে বিজেপিতে পাঠিয়ে দিতে চাইছে।” তৃণমূলের পূর্ব মেদিনীপুরের চেয়ারম্যান সাংসদ শিশির অধিকারী রবিবার এই সুরেই মন্তব্য করলেন৷

পাশাপাশি তিনি স্পষ্টভাষায় বলেছেন, “আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। বয়স অনেক হয়েছে। অনেক কিছু দেখলাম, শিখলামও। এই বয়সে এসে অন্য কোনও সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা নেই।” শুভেন্দু প্রসঙ্গে বলেন, “ক্ষোভ, অভিমান আছে বলেই শুভেন্দু মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছে।” শিশিরবাবুর কাছে এরপরই জানতে চাওয়া হয়েছিলো, শুভেন্দু কি শেষ পর্যন্ত তৃণমূলে থাকছেন?‌ সঙ্গে সঙ্গে শিশিরবাবুর জবাব, “দেখা যাক কী হয়।”

এদিকে শুভেন্দু অধিকারী যে দলেই থাকছেন, সে ব্যাপারে মোটামুটি নিশ্চিত তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়৷ তাঁর কথায়, ‘”ওর সঙ্গে আলোচনার দায়িত্ব আমাকে নেত্রী দিয়েছেন। আমরা খোলাখুলি আলোচনা করেছি। শুভেন্দু দল ছাড়ার কথা একবারও বলেননি। আমি এখনও বিশ্বাস করি, ও দলেই থাকবে। আলোচনার রাস্তা তো এখনও খোলা।” এদিকে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার নতুন তথ্য হাজির করে বলেছেন, ‘”সৌগত রায়ই তো বিজেপিতে যোগ দিতে চাইছেন। কথাও বলেছেন৷” উত্তরে সৌগতবাবু বলেছেন, “আমি বিজেপির বিরুদ্ধে বলে চলেছি৷ আমায় চুপ করিয়ে দেওয়ার জন্য ছক কষা হচ্ছে৷ সে কারনেই অমিত মালব্যর নির্দেশে এসব বলছে ওরা৷”

আরও পড়ুন- ‘আপনাদের গোটা প্রজন্ম ফুরিয়ে গেলেও হায়দরাবাদের নামবদল হবে না’, যোগীকে তোপ ওয়াইসির

Related articles

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...