Friday, June 26, 2026

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের গাড়িচালকের

Date:

Share post:

ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের এক গাড়ি চালকের। প্রদীপ মণ্ডল (৪২) নামে ওই ব্যক্তি রবিবার দুপুরে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি কলকাতা পুলিশের পরিবহন বিভাগ কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বারাসতে। লালবাজার প্রদীপ মণ্ডলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের ১৯ জন কর্মীর মৃত্যু হল। রাজ্যে করোনা শুরুর সময় থেকে সামনের সারিতে কাজ করছিলেন প্রদীপ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, গত ১৭ অক্টোবর বাড়ি ফেরার পথে যশোর রোডে একটি দুর্ঘটনায় পড়েন তিনি। তার পরেই চিকিৎসার জন্য তাঁকে বাইপাসের ধারে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই জানা যায়, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। এর পর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। এরপর রবিবার তিনি মারা যান।

উল্লেখ্য, গত মার্চ থেকে করোনার পরিস্থিতি সামলাচ্ছেন পুলিশকর্মীরা। রবিবার বিকেল পর্যন্ত ৩,৩০৩ জন পুলিশকর্মী সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। শুধু রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন পুলিশের চার সদস্য। আক্রান্তদের মধ্যে ৬৬ জন পুলিশকর্মী বা অফিসার ভর্তি রয়েছেন শহরের বিভিন্ন হাসপাতালে। বাকিরা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন বলে পুলিশ সূত্রের খবর।

আরও পড়ুন-রবিনসন স্ট্রিটের ছায়া! এবার বরাহনগরের বাবা-মায়ের মৃতদেহ ৭দিন আগলে ছিল মেয়ে

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...