Wednesday, May 13, 2026

নিজেই খোল বাজিয়ে নন্দীগ্রামে রাসযাত্রা উৎসবের সূচনা করলেন শুভেন্দু

Date:

Share post:

যথারীতি ‘অরাজনৈতিক’ অনুষ্ঠান৷ তাই ফের রাজনীতির কথা এড়িয়ে শ্রীখোল- এ বোল তুলে রাসযাত্রা উৎসবের সূচনা করলেন শুভেন্দু অধিকারী ৷

নন্দীগ্রামে সোমবার এক রাসযাত্রা উৎসবের সূচনা অনুষ্ঠানেও রাজনীতির কথা একবারও তুললেন না শুভেন্দু অধিকারী ৷ রবিবার এক স্মরণসভায় যোগ দিয়েও তিনি রাজনীতির কথা বলেননি৷ সেই ধারা এদিনও বজায় রাখলেন সদ্য রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া শুভেন্দু অধিকারী৷

নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে রাসযাত্রা উৎসব কমিটি আয়োজিত ষষ্ঠবর্ষের এই অরাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোমবার উপহার পেলেন ‘গীতা’, কীর্তনের সূচনা করলেন নিজেই শ্রীখোল বাজিয়ে৷ আর বক্তৃতায় রাস উৎসবের সৃষ্টি তথা ইতিহাস বর্ণনা করলেন৷ খুবই স্বল্প সময়ের বক্তৃতায় নন্দীগ্রামের বিধায়ক বলেছেন, “রাস উৎসবের মূল কথা মানুষকে ভালোবাসতে হবে৷ মানুষের সাথে থাকতে হবে৷” তিনি বলেন, “আপনাদের সেবক এই শুভেন্দু অতীতে যেমন আপনাদের সব ব্যাপারে পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে”৷

আরও পড়ুন:মারাদোনাকে শ্রদ্ধা মেসির, গোলের পর ফুটবল রাজপুত্রকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন লিওর

এদিন রাস উৎসবস্থল, নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের একটু দূরে রেয়াপাড়া থেকে অনুগামীদের বিশাল এক বাইক-মিছিল কার্যত কনভয় করে শুভেন্দু অধিকারীকে মঞ্চে নিয়ে আসে৷ উৎসবস্থলে তাঁকে স্বাগত জানানো হয় পুষ্পবৃষ্টির মাধ্যমে৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও তিনি রাজনীতির একটি কথাও বলেননি৷

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...