Wednesday, May 13, 2026

দিল্লিতে কৃষক বিক্ষোভ, টুইটে মোদি-শাহকে কটাক্ষ ডেরেকের

Date:

Share post:

কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে রাজধানী দিল্লি কৃষকদের বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল। দিল্লিতে কার্যত অচলাবস্থা। পরিস্থিতি সামাল দিতে কিছুটা পিছু হটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার দিল্লির বাড়িতে বৈঠক করেন।

দু’পক্ষের মধ্যে আলোচনা হলেও কৃষকপক্ষ তাতে সন্তুষ্ট নয়। সরকার যেন আগে থেকেই কোনও শর্ত আরোপ না করে, এ ব্যাপারে সতর্ক করেছেন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে কিছুতেই দমছে না বিক্ষোভ।

আরও পড়ুন:গান্ধী-মূর্তির উন্মোচনে এক মঞ্চে ফিরহাদ-অশোক, সামিল কংগ্রেস বিধায়কও

কৃষকদের বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আজ, সোমবার তিনি টুইটে মন্তব্য করেন, “মোদি ও অমিত শাহ কথা দিয়েছিলেন ২০২২ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করে দেবেন। কিন্তু পরিস্থিতি যা তাতে অন্তত ২০২৮ সালের মধ্যেও সেটা হবে না। এ দিকে বাস্তব হল, গত ৯ বছরের মধ্যে দিদির বাংলায় কৃষকদের রোজগার আগের চেয়ে তিনগুণ বেড়েছে!”

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...