Saturday, May 23, 2026

ওয়ার্নারকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাহুলের, সিরিজ থেকে ছিটকে গেলেন অজি এই ক্রিকেটার

Date:

Share post:

ডেভিড ওয়ার্নারকে নিয়ে বিতর্কিত মন্তব্য কে এল রাহুলের। যা নিয়ে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সূত্রপাত রবিবার ম‍্যাচের পর সাংবাদিক সম্মেলনে আসেন কে এল রাহুল। সেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের চোট পাওয়ার প্রসঙ্গ উঠতেই, রাহুল বলেন, ওয়ার্নার চোট পেয়ে যতদিন মাঠের বাইরে থাকবে ততই আমাদের ভাল।

রবিবার দ্বিতীয় একদিনের ম‍্যাচে অস্ট্রেলিয়ার কাছে জঘন্য ভাবে হারে ভারতীয় দল। সেই ম‍্যাচে চোট পান ওয়ার্নার। সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। হাসপাতালে তাঁর চোটের স্কানও করানো হয়। চোট গুরুতর থাকার কারনে একদিনে সিরিজ থেকে ছিটকে যেতে হয় ওয়ার্নারকে। ম‍্যাচ শেষে রাহুলকে ওয়ার্নার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, ” আমি ঠিক জানিনা ওয়ার্নারের চোট কতটা গুরুতর। তবে সত‍্যি ওয়ার্নার সিরিজ থেকে ছিটকে গেলে ভালই হয়। আমি জানি কোনো খেলোয়াড়ের সম্পর্কে এমন বলা সঠিক নয়, তবু ওয়ার্নার ছিটকে গেলে ভারতীয় দলেরই সুবিধা হবে।” রাহুলের এই মন্তব্যের পরই ঝড় উঠতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।

নির্বাসনের ক্ষরা কাটিয়ে ভারতের বিরুদ্ধে দুরন্ত ক‍্যামব‍্যাক করেন ডেভিড ওয়ার্নার। প্রথম একদিনের ম‍্যাচে ৬৯ রান এবং দ্বিতীয় একদিনের ম‍্যাচে ৮৩ রান করেন ওয়ার্নার। বুধবার ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম‍্যাচ। এখন দেখার সেই ম‍্যাচে হারের হ‍্যাটট্রিক থেকে বাঁচতে পারে কি না বিরাট কোহলির দল।

আরও পড়ুন-ধাক্কা লেগে গাড়িতে আগুন, বড়সর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ফর্মুলা ওয়ানের চালক

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...