Monday, May 11, 2026

ট্রেন বাড়ানোর দাবি উঠলেও ক্যানিং শাখায় বাতিল ২০ টি লোকাল

Date:

Share post:

উঠছে ট্রেন বাড়ানোর দাবি। এরইমধ্যে ক্যানিং শাখায় বাতিল ২০ টি লোকাল। সমস্যায় নিত্যযাত্রীরা। ২৩১ দিন পর চালু হয়েছে লোকাল ট্রেন। লকডাউনের পর যেখানে সমস্ত লাইনে লোকাল ট্রেন বাড়ানোর দাবি উঠেছে, সেখানে শিয়ালদহ-দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ২০ টি লোকাল ট্রেন কমানো হয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই স্টেশন সুপারিন্টেনডেন্টের কাছে অভিযোগ জানিয়েছেন নিত্যযাত্রীরা।

লকডাউনের আগে ক্যানিং থেকে শিয়ালদহগামী ও শিয়ালদহ থেকে ক্যানিংগামী মোট তিরিশ জোড়া লোকাল ট্রেন চলত। লকডাউনের পর সেই সূচি মেনেই ১১ নভেম্বর থেকে সরকারি ভাবে ট্রেন চলাচল শুরু করে। ট্রেন চলাচল শুরু হওয়ার সময়ে পুরনো সূচি মেনে প্রায় সব ট্রেনই চালু হয়েছিল ক্যানিং লাইনে। বেশ কিছু দিন সেই সূচি মেনেই ট্রেন চলাচল করেছে। কিন্তু গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে এই শাখায় দশ জোড়া ট্রেন কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ অফিস টাইমেই বেশ কিছু ট্রেন কমিয়ে দেওয়ায় যথেষ্ট সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা।

ইতিমধ্যেই ক্যানিং বিডিও অফিসের একদল কর্মী ক্যানিং স্টেশনের সুপারিন্টেনডেন্ট তমালতরু ঢালির কাছে সমস্যার কথা জানিয়েছেন। অফিস যাত্রীদের অভিযোগ, অফিস টাইমে ট্রেন না থাকায় প্রয়োজনের থেকে প্রায় দু’ঘণ্টা আগে এসে ট্রেন ধরতে হচ্ছে। সময় নষ্ট হচ্ছে। ক্যানিং স্টেশন সূত্রের খবর, ২৩ নভেম্বর থেকে নতুন তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকাতেও ট্রেনের সংখ্যা বাড়ানো হয়নি বরং তালিকা অনুযায়ী ট্রেন চলছে না বলেও দাবি রেল কর্মীদের।

আরও পড়ুন-শিলিগুড়িতে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির সূচনা করলেন রঞ্জন

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...