Friday, June 5, 2026

আমফান ত্রাণ দুর্নীতি মামলায় CAG রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই সুপার সাইক্লোন আমফান তছনছ করে দিয়েছিল গোটা বাংলাকে। কিন্তু সেই ঘূর্ণিঝড়ের “রেশ” এখনও কাটেনি। বিশেষ করে আমফান পরবর্তী বাংলায় ত্রাণ নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল, যা এখনও চলছে। কলকাতা হাইকোর্ট পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে CAG-কে। এবং কীভাবে ও কোন প্রক্রিয়ায় তদন্ত করতে হবে তারও রূপরেখা তৈরি করে দিয়েছে উচ্চ আদালত। তার ভিত্তিতেই ৩ মাসের মধ্যে রিপোর্ট জমা করতে হবে হাইকোর্টে। আদালতে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের কড়া নির্দেশ, কোথায় কার মাধ্যমে কীভাবে ত্রাণের টাকা বিলি করা হয়েছে, তার বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। যদি দুর্নীতি হয়ে থাকে,তাহলে জানাতে হবে অভিযুক্ত সরকারি আধিকারিকদের নামও।

আরও পড়ুন : পিএম কেয়ারের টাকা কোথায় গেল প্রশ্ন তুললেন মমতা

আমফানের ত্রাণ বন্টনে দুর্নীতির অভিযোগে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ ছিল, চাষের জমি থেকে ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন বহু মানুষ। অভিযোগ ছিল, যাদের প্রয়োজন তাঁদের অনেকেই ত্রাণ থেকে বঞ্চিত হয়েছেন। ফোন নিয়ে কার্যত দুর্নীতি করেছে এক শ্রেণীর রাজনৈতিক নেতারা। এবার সেই মামলাগুলির প্রেক্ষিতই আমফানের ত্রাণ বন্টনে CAG-র রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

দুর্গতদের আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুরোধে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। ত্রাণ বন্টনে রাজ্যের সর্বত্রই দুর্নীতির ভূরি ভুরি অভিযোগ ওঠে। জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ। শোকজ কিংবা বহিষ্কার করা হয় অভিযুক্তদের।

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...