Saturday, June 20, 2026

তাজের সঙ্গে জোট বেঁধে অম্বুজার ৮০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত

Date:

Share post:

দার্জিলিংয়ের মকাইবাড়ি চা বাগান এলাকায় এবং সিকিমের গ্যাংটকে দু’টি হোটেল পরিচালনার জন্য অম্বুজা নেওটিয়া গোষ্ঠী আগেই গাঁটছড়া বেঁধেছিল আইএইচসিএলের।এবার কলকাতা ও পটনায় অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর তিনটি প্রকল্পের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইন্ডিয়া হোটেলস কোম্পানির (আইএইচসিএল) তাজ হোটেল।
গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষ নেওটিয়া এবং আইএইচসিএলের এমডি-সিইও পুনীত ছাটোয়াল আরও তিনটি হোটেলের পরিচালনা করার চুক্তির কথা জানান। সংস্থার তরফে থেকে জানানো হয়েছে, সব মিলিয়ে নতুন ৫০০টি ঘর তৈরি হবে সেখানে।
হর্ষ জানিয়েছেন, হোটেলগুলি তৈরিতে ৮০০ কোটি টাকার মধ্যে ৫০০ কোটি ইতিমধ্যেই খরচ হয়েছে।
করোনা পরিস্থিতি হোটেল-সহ পর্যটন ব্যবসায় থাবা বসিয়েছে। তবে হর্ষ ও পুনীত আশাবাদী।
যে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন ও সামাজিক অনুষ্ঠানে হোটেলের চাহিদাও থাকবে অটুট।

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...