Saturday, March 14, 2026

মোদি-শাহ’র টুরিস্ট গ্যাং ঘুরছে, ওদের উচিত বাংলার পাওনা মেটানো, ফের সরব ডেরেক

Date:

Share post:

কেন্দ্রের কাছ থেকে পাওনা টাকা ফিরিয়ে দেওয়া নিয়ে ফের সরব তৃণমূল সংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে ডেরেক লেখেন, “রাজ্যে মিত্রো, মোদি-শাহ’র টুরিস্ট গ্যাং ঘুরে বেড়াচ্ছে। ওদের উচিত আগে বাংলার পাওনা মিটিয়ে দেওয়া।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারকে বারবার বলেছেন রাজ্যের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার কথা। কিন্তু কিছুতেই কাজ হয়নি। কেন্দ্র মেটায়নি রাজ্যের বকেয়া অর্থ। ২৫ নভেম্বর ২০২০-র পাওয়া তথ্য অনুযায়ী কেন্দ্রের কাছ থেকে রাজ্যের পাওনা মোট ৮৫,৭২০ কোটি টাকা।

🔹 সর্ব শিক্ষা অভিযান : ১৪,৫২০ কোটি টাকা
🔹 সমগ্র শিক্ষা মিশন : ৯৭০ কোটি টাকা
🔹 মিড ডে মিল : ২৩৩ কোটি টাকা
🔹 স্বচ্ছ ভারত মিশন : ২৭৫ কোটি টাকা
🔹 মনরেগা : ৬৩১ কোটি টাকা
🔹 আমরুত : ২৫৪ কোটি টাকা
🔹 ছিটমহল বিনিময় : ১৮৮ কোটি টাকা
🔹 বিআরজিএফ : ২,৩৩০ কোটি টাকা
🔹 পারফরম্যান্স গ্র্যান্ট : ১,০১৭ কোটি টাকা
🔹 বেসিক গ্র্যান্ট : ৪৩৮ কোটি টাকা
🔹 নিকাশি ও বন্যার ব্যবস্থাপনা : ১,২৩৮ কোটি টাকা
🔹 সেচ এবং জলপথ : ৩৮২ কোটি টাকা
🔹 বুলবুল ঘূর্ণিঝড়ের জন্য ক্ষতিপূরণ : ৬,৩৩৪ কোটি টাকা
🔹 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ : ৩৫৮ কোটি টাকা
🔹 রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা : ৪০৫ কোটি টাকা
🔹 কেন্দ্রের সাহায্যপ্রাপ্ত প্রকল্প : ৩,৯৪২ কোটি টাকা
🔹 ডিভোলিউশন অফ ফান্ডস বাবদ পাওনা (২০১৯-২০২০) : ১১,০০০ কোটি টাকা
🔹 জিএসটি ক্ষতিপূরণ বাবদ পাওনা (অক্টোবর ২০২০ পর্যন্ত) : ৮,৮৯৪ কোটি টাকা
🔹 এস ডি আর এফ পাওনা ঘূর্ণিঝড় আমফানের জন্য (দ্রষ্টব্য: আনুমানিক ক্ষতি ১.০২ লক্ষ কোটি টাকা): ৩২,৩১০ কোটি টাকা

আরও পড়ুন-পিএম কেয়ারের টাকা কোথায় গেল প্রশ্ন তুললেন মমতা

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...