Friday, May 22, 2026

বহিরাগত নয়, এবার “ভূমিপুত্র”-কে তৃণমূল প্রার্থী করার আর্জি জানিয়ে বিতর্কিত পোস্টার বালিতে

Date:

Share post:

একুশের বিধানসভা ভোট যত এগিয়ে ততই বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে মাথাচাড়া দিচ্ছে গোষ্ঠী বিবাদ। বাদ নয় শাসক তৃণমূল কংগ্রেসও। শুভেন্দু অধিকারী, শীলভদ্র দত্ত, মিহির গোস্বামী, জটু লাহিড়ীর বিভিন্ন মন্তব্য ও কার্যকলাপের পর এবার আলোচনায় হাওড়ার বালি বিধানসভার নাম।

একটি পোস্টারকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে বালি বিধানসভা এলাকায়। যদিও সেই পোস্টার প্রসঙ্গে একটিও শব্দ খরচ করেননি জেলা সদর সভাপতি তথা রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা কিংবা তৃণমূল। কে বা কারা, রাতের অন্ধকারে এই পোস্টার দিয়েছে সেটাও স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট মহলের দাবি, এই পোস্টার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বকেই ইঙ্গিত করছে।

বছর ঘুরলেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। আর তার আগেই বালি কেন্দ্র পোস্টার, এখান থেকে যেন বহিরাগত কাউকে প্রার্থী না করা হয়। বালির ভূমিপুত্রদের মধ্যে থেকে যেন প্রার্থী করা হয়। এই আবেদন করা হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এই পোস্টারে ছয়লাপ। বাংলা ও হিন্দিতে এই পোস্টার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বালি কেন্দ্রের তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। পোস্টার অবশ্য সরাসরি তাঁর নাম উল্লেখ নেই। কিন্তু তাঁকেই ইঙ্গিত করা হয়েছে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন- অবাঞ্ছিত মন্তব্য, কানাডার প্রধানমন্ত্রীকে নিজের ‘এক্তিয়ার’ মনে করালো ভারত

Related articles

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...