Tuesday, June 16, 2026

নবান্নে মমতা- ত্বহা সিদ্দিকি বৈঠক, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি।

মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন ত্বহা। একুশের ভোটের আবহে হঠাৎই মমতা-ত্বহা বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে নতুন অঙ্ক কষা শুরু হয়েছে৷

এক প্রতিনিধি দল নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান পীরজাদা৷ সূত্রের খবর, খানিকক্ষণ কথাও হয় তাঁদের৷ একইসঙ্গে ত্বহা মুখ্যমন্ত্রীর হাতে দেন একটি স্মারকলিপিও। জানা গিয়েছে, স্মারকলিপিতে ফুরফুরা শরিফ সংক্রান্ত একাধিক দাবির উল্লেখ রয়েছে। হাসপাতাল তৈরি হলেও তা চালু হয়নি, পানীয় জল সরবরাহ, পাকা নিকাশির ব্যবস্থা, আলোকজ্জ্বল -ফটক নির্মাণ ইত্যাদির কথা বলা হয়েছে এই স্মারকলিপিতে।

একুশের নির্বাচনে বাংলার মুসলিম ভোট নিয়ে হঠাৎই জল্পনা তৈরি করেছেন আসাদউদ্দিন ওয়াইসি৷ সংখ্যালঘু ভোট নিয়ে চর্চা এখন তুঙ্গে। অতীতে এই ভোটের বড় একটা অংশ সিপিএমের দখলে ছিলো। ২০১১ এবং তার পর মুসলিম সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করছেন৷ বিহার ভোটে সাফল্যের পর বাংলার ভোটেও বাংলায় প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে মিম-প্রধান ওয়াইসি। ঠিক এর পরেই এ রাজ্যের মুসলিম ভোট কোনদিকে যাবে, তা নিয়ে আলোচনা তুঙ্গে৷

রাজনৈতিক মহলের ধারনা, এদিনের মমতা-ত্বহা বৈঠকে বাংলার সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়েই প্রাথমিক আলোচনা হয়েছে৷

আরও পড়ুন- বহিরাগত নয়, এবার “ভূমিপুত্র”-কে তৃণমূল প্রার্থী করার আর্জি জানিয়ে বিতর্কিত পোস্টার বালিতে

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...