Thursday, June 11, 2026

মাদার টেরেসার পর ফের বাংলা থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন ডিবেটে মমতা

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে আরও একটি পালক। এবার বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন ডিবেটে বা বিতর্কে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রথম মহিলা নেত্রী বা মুখ্যমন্ত্রী হিসেবে এই ডিবেটে অংশ নেবেন তিনি। আগামীকাল, বুধবার নবান্ন থেকে বিকেল ৫টায় এই ডিবেটে অংশ নেবেন তিনি। বার্ষিক এই ডিবেটে বাংলার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ডিবেটের জন্য অনলাইনে প্রশ্ন জমা দিয়েছেন পড়ুয়ারা। প্রায় ৬০০ প্রশ্ন জমা পড়েছে। তারমধ্যে বাছাই করা প্রশ্ন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন ডিবেটে অংশ নেওয়ার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফে গত জুলাই মাসেই অনুরোধ করা হয় মুখ্যমন্ত্রীকে। সেই অনুরোধে সাড়া দিয়েই বুধবার অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডিবেটে যোগ দেবেন তিনি।

এর আগে এই ডিবেটে বাংলা থেকে মাদার টেরেসা অংশ নিয়েছিলেন। এবার পালা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন- কেন্দ্রের সঙ্গে বৈঠকে রফাসূত্র অমিল, কৃষকদের আন্দোলন চলবে

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...