Saturday, June 20, 2026

এবার দিলীপের ‘বিয়ে’ নিয়ে কটাক্ষ করলেন কল্যাণ

Date:

Share post:

ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূল-বিজেপি আকচা-আকচি ক্রমান্বয়ে বাড়ছে। এমনকী ব্যক্তিগত আক্রমণও শুরু হয়েছে। কখনও দিলীপ ঘোষ বলছেন, অনেককে জেলে যেতে হবে, আবার কখনও বলছেন, তৃণমূল বুড়োদের পার্টি। তৃণমূলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় বুড়ো হয়েছেন। কল্যাণ আইনের কিছুই জানেন না।

আরও পড়ুন:আবারও টলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেতা রাজু ঠক্কর

পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। দিলীপকে অশিক্ষিত পর্যন্ত বলেছেন সৌগত। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর এক কদম এগিয়ে বলেছেন, দিলীপ ঘোষ বলতে চাইছেন, এতদিন বিয়ে করতে পারিনি, এখন বিয়ে করতে রাজি আছি। আগে তো প্রবর্তক হিসাবে আন্দামানে ঘুরে বেড়িয়েছি। কেউ কনে থাকলে এসো, বিয়ে করতে রাজি আছি। কল্যাণের বিয়ে আক্রমণ নিয়ে দিলীপ মুখ খোলেননি। কিন্তু সুযোগ পেলে দিলীপও যে ছেড়ে কথা বলবেন না তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...