Sunday, May 10, 2026

শক্তি বাড়িয়ে উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুরেভি, প্রমাদ গুনছে তামিলনাড়ু

Date:

Share post:

বিধ্বংসী ঘূর্ণিঝড় নিভারের ক্ষত এখনো টাটকা। সেই রেশ কাটতে না কাটতেই ফের এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দেখা গেল বঙ্গোপসাগরে। শক্তি সঞ্চয় করে আজ বুধবার রাতেই শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়বে নয়া ঘূর্ণিঝড় বুরেভি। শ্রীলঙ্কায় আছড়ে পড়ার সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। গতিপথ পরিবর্তন করে কোমোরিন এলাকায় বৃহস্পতিবার অবস্থান করবে ঘূর্ণিঝড়টি। সেখান থেকে পথ পরিবর্তন করে শুক্রবার সকালে তামিলনাড়ু কন্যাকুমারী উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা বুরেভির। অনুমান করা হচ্ছে, তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার সময় বুরেভির গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার।

আবহাওয়াবিদদের অনুমান, এই ঝড়ের জেরে তামিলনাড়ুর কন্যাকুমারী শিবগঙ্গা সহ বেশকিছু জেলা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কেরলের করলাম, তিরুবন্তপুরম, আল্লাফুজা সহ একাধিক জেলায়। ইতিমধ্যেই তামিলনাড়ু অন্ধপ্রদেশ কেরলে প্রবল বৃষ্টিপাতের সর্তকতা জারি করার পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে দক্ষিণের এই ঝড়ের কোনও প্রভাব যে বাংলায় পড়বে না সেটাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:বিধানসভা নির্বাচনে কি ভোট দিতে পারবেন NRI-রা? আইনমন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। রাতে ও সকালের দিকে শীতের আমেজ থাকলেও কলকাতায় বেলা বাড়লে শীতের আমেজ কমবে। জেলায় জেলায় শীতের আমেজ থাকবে চলতি সপ্তাহে। পাশাপাশি জম্মু কাশ্মীরের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকেছে শুক্রবার যার প্রভাবে চলতি সপ্তাহের শেষে হিমালয় সংলগ্ন পশ্চিম ভারতের রাজ্যগুলি সিকিম ও অরুণাচল প্রদেশের বৃষ্টি ও তুষারপাতে সম্ভাবনা রয়েছে।

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...