Saturday, June 20, 2026

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে মধ্যরাতে ধুন্ধুমার সল্টলেক- শিয়ালদহে

Date:

Share post:

মধ্যরাতে বিধাননগরে ধুন্ধুমার কাণ্ড! গতকাল, বুধবার গভীর রাতে আন্দোলনরত আপার প্রাইমারি শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জোর করে পুলিশ সরিয়ে দেয় বলে অভিযোগ। তাঁদের শান্তিপূর্ণ অবস্থান থেকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা। তারপর নিয়ে যাওয়া হয় শিয়ালদা স্টেশন চত্বরে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, গভীর রাতে সল্টলেক করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য সদনের সামনে থেকে তাঁদের জোর করে সরিয়ে দেয় বিধাননগর পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাঁদের। এরপর সকলকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে শিয়ালদা স্টেশন চত্বরে ছেড়ে দেওয়া হয়।

প্রতিবাদে তাঁরা রাতেই সেখান থেকে মিছিল করে মৌলালি ক্রসিং পর্যন্ত যান। সেখানে বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধও করে রাখেন। এরপর রাত দু’টো নাগাদ শিয়ালদা স্টেশন চত্বরে ফের অবস্থানে বসেন আন্দোলনরত ওই চাকরীপ্রার্থীরা। অভিযোগ, পুলিশ বলপ্রয়োগ করে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন তুলে দিয়েছে।

উল্লেখ্য, দ্রুত নিয়োগের দাবিতে গত মঙ্গলবার থেকে এসএসসি অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভ শুরু করে একটি সংগঠন ”আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ”। এর আগে তারা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। মিছিলও করেছিলেন। তবে তাঁদের সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন:ভারতের অংশ চিনে! উইকিপিডিয়ায় বিকৃত ম্যাপ নিয়ে প্রতিবাদ কেন্দ্রের

তাঁদের দাবি, শিক্ষামন্ত্রী তাঁদের জানিয়েছেন মামলা চলছে বলে এখন কিছু করা যাচ্ছে না। গতকাল, বুধবার রাতের পর আজ বৃহস্পতিবার সকালেও তারা মিছিল করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ফের বসবেন অবস্থানে।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...