Saturday, June 27, 2026

বিরাট কোহলিকে পিছনে ফেলে দিলেন কে এল রাহুল

Date:

Share post:

বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে পিছনে ফেলে দিলেন কে এল রাহুল। ২০২০ সালে ভারতীয় দলের জার্সি গায়ে একদিনের ক্রিকেটে সবথেকে বেশি রান করেছেন তিনি। ১০ বছর পর এমন ঘটনা ঘটল ভারতীয় ক্রিকেটে।

আরও পড়ুন : অভিষেক ম‍্যাচে দুরন্ত বোলিং টি নটরাজের, প্রশংসায় বিরাট কোহলি

২০২০ সালে ৯ টি একদিনের ম‍্যাচ খেলে ৪৪৩ রান করেছেন রাহুল। রাহুলের থেকে ১২ রান কম করে দ্বিতীয় স্থানে ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৪৩১ রান করেন তিনি। তৃতীয় স্থানে রয়েছে শ্রেয়স আইয়র। ৩৩১ রান করেন তিনি।

২০২০ আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন কে এল রাহুল। ১৪ ম‍্যাচে ৬৭০ রান করেন তিনি। আইপিএলে তাঁর ঝুলিতে রয়েছে একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান। ভারতীয় জার্সি গায়ে একদিনের ক্রিকেটে এখনও পযর্ন্ত ৩৪ টি ম‍্যাচ খেলেছেন রাহুল।একদিনের ক্রিকেটে তাঁর রানের সংখ্যা ১৩২৭।

Related articles

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...