Saturday, May 16, 2026

শাস্তির মুখে মেসি, জরিমানা করা হল এলএমটেনকে

Date:

Share post:

শাস্তির মুখে পড়লেন লিওনেল মেসি। মারাদোনার মৃত্যুর পর ফুটবল রাজপুত্রকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন মেসি। আর সেখানেই নাকি নিয়ম ভাঙেন এলএমটেন। সেই কারনে জরিমানাও করা হয় মেসি সহ বার্সেলোনা ক্লাবকে।

লা-লিগার ম‍্যাচে ওসাসুনার বিরুদ্ধে গোল করার পর মারাদোনাকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন মেসি। গোলের পর বার্সেলোনার জার্সি খুলে, ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের জার্সি পরে দু হাত তুলে ফুটবল রাজপুত্রকে শ্রদ্ধা জানান মেসি। মারাদোনা তাঁর ক্লাব ফুটবল কেরিয়ারের শেষ দিকে এই ক্লাবেই খেলেছিলেন।

মেসির এই শ্রদ্ধাজ্ঞাপনে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব।তবে স্প‍্যানিশ ফুটবল সংস্থা এই বিষয়টিকে কোনভাবেই প্রশয় দেননি। কারন স্প‍্যানিশ ফুটবল সংস্থার শৃঙ্খলাবিধির ৯৩ নম্বর ধারায় স্পষ্ট উল্লেখ করা আছে যে, উদ্দেশ্য যাই হোক না কেন, ম‍্যাচের মাঝে জার্সি খোলা অপরাধ। তাছাড়া ম‍্যাচের মধ‍্যে অন‍্য দলের প্রচার করাও অপরাধ। এই অপরাধের জন‍্য ফেডারেশন তরফ থেকে ৬০০ ইউরো জরিমানা করা হয় মেসিকে। ১৮০ ইউরো জরিমানা করা হয় বার্সেলোনাকে।

আরও পড়ুন- আরও তিন নয়া সেতু: মাঝেরহাট ব্রিজ উদ্বোধন করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...