Saturday, May 2, 2026

জিএসটি কারচুপির অভিযোগে রাইস মিলের কর্তার বাড়িতে তল্লাশি

Date:

Share post:

সম্প্রতি, রাজ্যজুড়ে কয়লা পাচার ও গোরু পাচারকাণ্ড নিয়ে জোর তদন্ত শুরু করেছে সিবিআই। সরকারি আধিকারিক থেকে প্রভাবশালী ব্যাক্তিদের বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সেই রেশ কাটতে না কাটতেই এবার এক প্রভাবশালী রাইস মিল কর্তা-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে জিএসটি কর কারচুপির অভিযোগ উঠল।

প্রায় তিনদিন ধরে ওই রাইস মিল সংগঠনের কর্তা-সহ একাধিক ব্যক্তির বাড়ি ও দফতরে ম্যারাথন তল্লাশি চালিয়েছে সেন্ট্রাল জিএসটি ইন্টেলিজেন্স গ্রুপ। সেন্ট্রাল ফোর্স নিয়ে এই তল্লাশি অভিযান চলে বলে জানা যাচ্ছে।

মূলত, উত্তর ২৪ পরগনার ও গুগলের জেলার ৭টি জায়গায় এই অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। সেখান থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এখনও কাউকে আটক করা হয়নি বলেই খবর। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের মধ্যে এক ব্যক্তি উত্তর ২৪ পরগনার এক প্রভাবশালী রাজনৈতিক ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল, নর্থইস্টের বিরুদ্ধে ৩ পয়েন্ট লক্ষ‍্য রবি ফাউলারের

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...