Wednesday, May 13, 2026

হিন্দমোটর ধর্মতলায় দেহ থেকে অঙ্গ পাচারের অভিযোগ

Date:

Share post:

হুগলির হিন্দমোটরের কোতরং ধর্মতলায় এক মহিলার শরীর থেকে কিডনি বের করে নেওয়ার অভিযোগ উঠল বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা দুই সন্তানের মা মৌমিতা চক্রবর্তী বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার তাঁর পরিবারকে জানানো হয় মৃত্যু হয়েছে মৌমিতার। পরিবারকে দেহ হস্তান্তর করা হয়। মৌমিতার আত্মীয়রা বাড়িতে দেহ নিয়ে গিয়ে দেখেন পেটের কাছে কাটা দাগ।

আরও পড়ুন: রাজ্যের নয়, কেন্দ্রীয় কর্মীদের দিয়ে নির্বাচন করানোর দাবিতে কমিশনে বিজেপি

মৌমিতার পরিবারের দাবি, যেখানে কোনো অস্ত্রোপোচার হয়নি, সেখানে শরীরে কাটা দাগ কেন। তার শরীর থেকে কিডনি ও অন্যান্য অঙ্গ বের করে নেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনার তদন্ত দাবি করেছে মৃতার পরিবার।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...